অফবিট

শ্রীলঙ্কা ভ্রমণের প্ল্যান রয়েছে ? যে বিষয়গুলি আগে থেকে মাথায় রাখতে হবে…

ভারত মহাসাগরে ঘেরা দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। যদি শ্রীলঙ্কা ভ্রমণের পরিকল্পনা থাকে , তাহলে হাতে রাখতে হবে সাতদিন মতো সময়। এই সাতদিনে আপনারা ঘুরে দেখতে পারেন, সমুদ্র অঞ্চল কলম্বো, গল থেকে পাহাড়ি অঞ্চল ক্যান্ডি, নুয়ারা এলিয়া বা পাহাড়ি অঞ্চলে ভ্রমণ শেষে সমুদ্র উপকূল। তবে ভ্রমণের পূর্বে , আগে থেকেই কিন্তু হোটেল-রিসোর্ট–গাড়ি বুকিং করে যাওয়া উচিত , যাতে সুবিধা আপনাদেরই হবে।

শ্রীলঙ্কা ভ্রমণের জন্য আপনারা অনায়াসেই , মোটরসাইকেল, স্কুটি ও টোটো পেয়ে যাবেন । এই যানবাহন গুলি আপনারা ভাড়াও পেয়ে যাবেন , তবে সেক্ষেত্রে পারমিট নিতে হবে আগেই ।

তবে শ্রীলঙ্কা ভ্রমণের ক্ষেত্রে , আপনাদের যে বিষয়টি মাথায় রাখতে হবে , তা হলো শ্রীলঙ্কার জীবনযাত্রা বেশ ব্যয়বহুল । জল থেকে শুরু করে খাওয়ার সব কিছুর দামই চড়া । তাই আগে থেকে বাজেটে সব কিছু প্ল্যান করে , তবে শ্রীলঙ্কা ভ্রমণ শ্রেয় । তবে শ্রীলঙ্কার পাসপোর্টে ডলার এনডোর্স করে নিতে কিন্তু একদমই ভুলবেন না ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.