অফবিট

গাড়িতে উঠলেই বমি পায়? জেনে নিন এই সমস্যা থেকে মুক্তির উপায়

গাড়ি করে কোথাও ঘুরতে গেলেই বমি বমি ভাব আসে বা অনেক সময় বমি হয়েও যায়। আর তার সঙ্গে শুরু হয়ে মোশন সিকনেস বা মাথা ঘোরা। যার কারণে যে কোনও জায়গায় বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়ে। মাটি হয়ে যায় ঘুরতে যাওয়ার আনন্দটা। কী কারণে হয়ে এই সমস্যায়?

সাধারণত বাসে বা প্রাইভেট কারে উঠলে মোশন সিকনেস হয়ে। এছাড়াও অ্য়াসিডিটির সমস্য়া থাকলে হতে পারে বমি, অসুস্থতার জন্য় হতে পারে বা কোনও বাজে গন্ধ থেকে হতে পারে বমি।

কিন্তু এই সমস্যা থেকে কী করে রেহাই পাওয়া যাবে? চলুন জেনে নেওয়া যাক এই সমস্যা থেকে প্রতিকারের উপায়…

আমলকী: লেবুর মতোই বিটনুন দিয়ে আমলকীর টুকরো মুখে রাখতে পারেন। শুকনো আমলকী তো বটেই, আমলকীর জ্যুসও খুব কার্যকর।

লেবু : গা বমি ভাব কাটাতে খুব কাজ করে লেবু। ছোট এক টুকরা লেবু মুখে নিয়ে কিছুক্ষণ চিবিয়ে খান। এ ছাড়াও এক গ্লাস জলে এক টুকরা লেবুর রস  সামান্য লবণ মিশিয়েও খেতে পারেন। এক টুকরা লেবু বা লেবুর পাতার গন্ধ শুকলেও উপকার পাবেন।

আদা: প্রায় ২০০০ বছর ধরে গা বমিভাব কমাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে এসেছে আদা। আদার সুবিধেটা হচ্ছে, যদি গর্ভবতী মহিলাদের মর্নিং সিকনেস হয় বা সমুদ্রে কেউ সি সিকনেসে আক্রান্ত হন, তা হলেও আদা প্রয়োগ করে সুফল মিলতে পারে। ক্যান্ডিড জিঞ্জার মুখে রাখলে উপকার পাবেন, আদা দেওয়া চা-ও খেতে পারেন। তবে পরিমাণটা যেন দিনে এক গ্রামের চেয়ে বেশি না হয়।

জোয়ান: মোশন সিকনেসের সমস্যা থাকলে সব সময়ে সঙ্গে জোয়ান রাখুন। রাস্তায় বমি বমি লাগলে সঙ্গে সঙ্গে মুখে সামান্য জোয়ান দিয়ে দিন। এতে শারীরিক অস্বস্তি অনেকটাই কমে যাবে।

জল খান বেশি করে: একবার গা বমিভাব শুরু হয়ে গেলে বেশি জল খাওয়া মুশকিল হয়ে দাঁড়ায়। কিন্তু তা এড়াতে চাইলে প্রতিদিন অন্ততপক্ষে 4 লিটার জল খাওয়া অভ্যেস করুন। পর্যাপ্ত জল খেলে হজম ভালো হয়, পেট পরিষ্কার থাকে, ফলে গা বমিভাবও আপনাকে বিব্রত করতে পারবে না। শুকনো খাবার খান: পেট খালি রাখবেন না। কিছুক্ষণ অন্তর অন্তর মুড়ি, চিড়েভাজা, শুকনো টোস্ট, ক্রিম ক্র্যাকার বিস্কুট খেলে উপকার পেতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.