খেলাধুলা

দেড় বছর বাদে টেস্ট ক্রিকেটে শতরান, রোহিতকে কার সঙ্গে তুলনা করলেন শাস্ত্রী?

গতকাল নাগপুরের বিদর্ভ ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট কেরিয়ারের নবম শতরান গড়ে ফেললেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। তাও আবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এবার সেই রোহিতের ব্যাটিংকে প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেহওয়াগের সঙ্গে তুলনা করলেন রবি শাস্ত্রী।

শাস্ত্রীর উবাচ, ‘রোহিত যদি পুরো ইনিংস খেলে দেয়, তাহলে অস্ট্রেলিয়ার কপালে কিন্তু দুঃখ আছে। ও এমন ব্যাটার যে কোনও বোলারকে শান্তিতে থাকতে দেবে না। পালটা মার দিয়ে বিপক্ষকে চাপে রাখবেই। ওকে ব্যাটিং করতে দেখলেই বীরুর কথা মনে পড়ে যায়। বীরু ফর্মে থাকলে বোলারদের এভাবেই খুন করত। রোহিত নিজের কেরিয়ারে সেটাই করে আসছে। ওর মারকুটে ইনিংসের জন্য মিডল অর্ডারের ব্যাটাররা স্বস্তিতে থাকে।’

প্রসঙ্গত, নাগপুর টেস্টের প্রথম দিন হাফসেঞ্চুরি করেছিলেন ভারতীয় তারকা অধিনায়ক। দ্বিতীয় দিনও ঝোড়ো সেঞ্চুরিতে দাপট দেখান রোহিত। ৫৬ রানে অপরাজিত থেকে মাঠে নেমেছিলেন তিনি। টেস্ট ক্রিকেট কেরিয়ারে রোহিত এই নিয়ে নবম সেঞ্চুরি করলেন। প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে ক্রিকেটের তিন ফর্ম্যাটে সেঞ্চুরির রেকর্ড গড়লেন রোহিত। পাশাপাশি, অধিনায়ক হিসেবে তিন ফর্ম্যাটে সেঞ্চুরি করা চতুর্থ অধিনায়ক হলেন রোহিত শর্মা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.