রাজ্য

‘ঠাকুরবাড়ি কারও পৈতৃক সম্পত্তি নয়, বিক্ষোভের প্রেক্ষিতে কড়া হুঁশিয়ারি অভিষেকের !

নিজস্ব সংবাদদাতা : ঠাকুরবাড়ি কারও পৈত্রিক সম্পত্তি নয়। তিনি চাইলে পাঁচ মিনিট সময় লাগবে এই লোকজন ভেঙে ঠাকুরবাড়িতে ঢুকতে। কিন্তু তিনি ভেঙে দাও, গুঁড়িয়ে দাও এর রাজনীতিতে বিশ্বাস করেন না। ঠাকুরনগরে দাঁড়িয়ে এমনই হুশিয়ারি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, রবিবার উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়ায় জনসংযোগ কর্মসূচিতে যোগদানের আগে গাইঘাটার ঠাকুরবাড়িতে পুজো দিতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিক্ষোভ ঘিরে সংঘাতের আশঙ্কায় বৃহৎ পুলিস বাহিনী মোতায়েন করা হয়। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, দমকলমন্ত্রী সুজিত বসু, বিধানসভার মুখ্যসচেতক নির্মল ঘোষ, দলের বিধায়ক তাপস রায়েরা উপস্থিত ছিলেন। বিকেলে ৪টে নাগাদ ঠাকুরনগরে পৌঁছয় অভিষেকের কনভয়। ঠাকুরবাড়ির সামনেই অনুগামীদের নিয়ে হাজির ছিলেন শান্তনু। পাশাপাশি, উপস্থিত ছিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। একদল যখন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ঠাকুরবাড়িতে স্বাগত জানাতে প্রস্তুত ছিলেন, তখন কালো পতাকা হাতে ঠাকুরবাড়িতে জমায়েত হন আরও একদল। শুরু হয় বিক্ষোভ, ওঠে স্লোগানের ঢেউ! এমনকী, তালা লাগিয়ে দেওয়া হয় মন্দিরে দরজাও।

অভিষেকের উবাচ, ‘মন্দির কারও পৈতৃক সম্পত্তি নয়। আমি চাইলে ৫ মিনিট লাগবে, এই লোকজন ভেঙে ঢুকে যাব ঠাকুরবাড়িতে। কিন্তু আমরা ভেঙে দাও, গুড়িয়ে দাও-র রাজনীতি বিশ্বাস করি না।’ তাঁর সংযোজন, ‘প্রতিবার কর্মসূচি শুরু করার আগে বা কর্মসূচির শেষে ঠাকুরবাড়িতে এসে পুজো দিই। আমার রাজনৈতিক কর্মসূচি রয়েছে হাবড়ার। এখান থেকে প্রায় কুড়ি কিমি দূরে। আমরা এখানে আসার কথা ছিল, পুজো দেওয়ার জন্য। আমি কী করে ঢুকতে না পারি, জোরজবরদস্তি মন্দিরটাকে ঘিরে রেখে দিয়েছে বিজেপির লোক দিয়ে। এই মন্দির কারও পৈতৃক সম্পত্তি নয়। যেকোনও ধর্মের মানুষ এখানে আসতে পারে। গুরুচাঁদ বা হরিচাঁদ ঠাকুরের যে লড়াই, সেটাকে পুরোপুরি কলুষিত করল শান্তনু ঠাকুর ও তাঁর গুণ্ডাবাহিনী’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.