রাজ্য

মনের মতো ছেলেকে বিয়ে করায়, যুবতীকে পুড়িয়ে মারলো তার বাবা-দাদা

বর্তমানে চারিদিকে তাকালে দেখা যায় আধুনিকতার ছোঁয়া। তবে এখনো মানবাধিকার দিক থেকে আধুনিক হতে পারেনি অনেক মানুষ। তাই জন্য পরিবারের পছন্দ ছাড়া নিজের পছন্দের মতো ছেলেকে বিয়ে করার অপরাধে যুবতীকে আগুনে পুড়ে মরতে হলো। এই ঘটনাকে ধিক্কার জানিয়েছে সভ্য সমাজ। এই তাৎপর্যপূর্ণ ঘটনাটি ঘটেছে রাজস্থানের জালাওয়ারে।

২৪ বছরের এক যুবতীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল রবি ভিল নামক এক যুবকের সঙ্গে। তবে পরিবারের সম্মতি ছিল না এই সম্পর্কের জন্য। সেই কারণে পরে পরিবারকে লুকিয়ে তারা দুজনে বিয়ে করে নিয়েছিল। সেটাই ছিল ওই যুবক-যুবতীর অপরাধ। এর জন্য পরিবারের সর্বসেরা ধন্য হয়ে খুজছিল ওই নবদম্পতিকে। এমনকি বেশ কিছুদিন তারাও পালিয়ে পালিয়ে বেড়ায়।

তবে শেষ রক্ষা আর করা গেল না। অভিযুক্ত পরিবারের সদস্যরা গোপনে খবর পেয়ে গিয়েছিল তারা মধ্য প্রদেশের একটি গ্রামের ব্যাঙ্কে যাবে। সেই খবর মতো রাস্তায় অপেক্ষা করতে থাকে অভিযুক্ত পরিবার। ওই দম্পতিকে দেখতে পেয়ে প্রথমে যুবতী অপহরণ করে। পরে যুবককে বেধরক মারধর করে। এরপর যুবক পুলিশের কাছে খবর দেয়। তবে তার পুলিশ আসার আগেই যুবতীকে হত্যা করে শ্মশানে পুড়িয়ে দেয় যুবতীর বাবা ও দাদা। এই হাড় হীন করা ঘটনা নিয়ে স্থমবিত সকলেই। তবে পুলিশ পৌঁছানোর আগেই অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এমনকি ওই যুবক পৌঁছে গিয়ে দেখতে পায় যুবতীর দেহ ৮০ শতাংশ পুড়ে গেছে। ইতিমধ্যেই পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গিয়েছে। যুবকের পরিবার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। ইতিমধ্যেই পুলিশ তৎপরতার সঙ্গে অভিযুক্তদের খোঁজে এলাকাজুড়ে তল্লাশি চালাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.