রাজ্য

প্রথমে বন্ধু তারপরে প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠতা, চূড়ান্ত পদক্ষেপ সাহসী ছাত্রীর

একটা পুরনো হিন্দি ছবি র ডায়লগ ছিল যে, এক লারকা অর এক লাড়কি কভি দোস্ত নেহি হো সাকতি। কথাটা হয়তো কিছু কিছু ক্ষেত্রে ঠিক। কেন বলছি এই কথা? এটাই ভাবছেন তো বলছি তাহলে শুনুন, প্রথমে বন্ধুত্ব তারপর ঘনিষ্ঠতা টানা 5 বছরের সম্পর্ক। এই সম্পর্ক চলাকালীন গর্ভবতী হয়ে পড়েন স্নাতকতর তরুণী। হটাৎ কিছুদিন পর জানতে পারেন সেই প্রেমিক অন্য কারোর সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে।

তারপরই ওই তরুণী ফেইসবুকে নিজেদের ঘনিষ্ঠতার ছবি পোস্ট করেন , এবং তারপরেরদিন বাড়ির পাশের বাগানের গাছ থেকে তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় মালদহের মানিকচকে। জানা গিয়েছে সেই প্রেমিক হলেন প্রাক্তন মন্ত্রী, বিধায়িকা সাবিত্রী মিত্রের আত্মীয়। তার দাদা জেলা তৃণমূল সদহরণ সম্পাদক। ওই তরুণী মালদাহের চাচোল কলেজ থেকে স্নাতক পাস করে, বিএড এর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। পরিবার সূত্রের খবর ২০১৭ সাল থেকে সেই যুবকের সঙ্গে সম্পর্ক ছিল তার। প্রথমদিকে বন্ধুত্ব ছিল তারপরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা হয় এবং সেই যুবক বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন। শুধু তাই নয়, সেই যুবক একাধিকবার শারীরিক সম্পর্ক করেছিলেন সেই যুবতীর সাথে, তাদের গর্ভবতী হয়ে পড়ে সেই যুবতি।
তরুণী যখন যুবককে পুরো বিষয়টি জানিয়েছিলেন।যুবক বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন। তারপরে নানা ভাবে সেই যুবক নানা রকম ভাবে দুর্ব্যবহার করতে শুরু করেছিল সেই যুবতীর সাথে যাতে যুবতী নিজেই সম্পর্ক থেকে বেরিয়ে যেতে পারেন। কিন্তু তাতেও কোন সুবিধা ঘটেনি যুবকের।
বাড়ি ফিরে তার ফেসবুকে বিষয়টি পোস্ট করে এবং সম্পর্কের সত্যতা প্রমানের জন্য কিছু ছবি পোস্ট করেন ফেসবুকে। তার পরেরদিন নিজে আত্মঘাতী হন।

অভিযুক্ত বাড়ির সদস্যরা এই মর্মান্তিক ঘটনার পর থেকে পলাতক। শুধু তাই নয় মন্ত্রী সাবিত্রী মিত্র অভিযুক্তকে নিজের আত্মীয় বলতে অস্বীকার করেছেন এই ঘটনায় তিনি এর পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.