রাজ্য

হিয়ারিং এ গণ্য হবে অ্যাডমিট , উপস্থিত থাকতে পারবেন বিএলএ রাও , বড় জয় রাজ্য সরকারের

বড়ো জয় রাজ্য সরকারের । সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিতে বড় জয় পেল তৃণমূল কংগ্রেস । সুপ্রিম কোর্ট সাফ নির্দেশ দিয়েছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে হিয়ারিং এর নথি হিসেবে গ্রহণ করতেই হবে । পাশাপাশি বিএলএ-দের হিয়ারিংয়ে প্রবেশ নিয়েও যে টানাপোড়েন চলছিল , তা নিয়ে শীর্ষ আদালত জানায়, শুনানিতে হাজিরা
সময় ভোটাররা চাইলে সঙ্গী হিসেবে একজনকে নিয়ে যেতেই পারেন , সঙ্গী চাইলে বিএলএ হতেই পারে ।

প্রসঙ্গত , বর্তমানে বাংলায় চলছে SIR প্রক্রিয়ার হিয়ারিং । সেই হিয়ারিং এর মাধ্যমে ভোটার তালিকায় নাম তোলার জন্য , কমিশনের তরফে ১৩ টি নথির উল্লেখ করা হয় । এবং সেই নথি গুলির মধ্যে নির্দিষ্ট ভাবে উল্লেখ করা হয়নি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কথা । কিন্তু যেহেতু মাধ্যমিকের অ্যাডমিট , বেশিরভাগ ক্ষেত্রেই গ্রহণযোগ্য , তাই এই নথিকেও SIR এর ক্ষেত্রে গ্রাহ্য করার জন্যও আবেদন জানানো হয়েছিল ।

এমনকি শুনানির প্রথম দিকে ডাক পাওয়া ভোটারদের কাছ থেকে , মাধ্যমিক বা দশম শ্রেণির ফাইনাল পরীক্ষার অ্যাডমিট কার্ড গ্রহণও করেছিলেন নির্বাচিত আধিকারিক। কিন্তু এসবের মাঝেই হঠাৎ দিল্লি থেকে রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে নোটিস আসে যে , ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে নথি হিসেবে গ্রাহ্য করা হবে না। যার ফলে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পরে ।

কিন্তু এসবের মাঝেই সুপ্রিম কোর্ট রায় দেয় মাধ্যমিকের অ্যাডমিট এসআইআরের নথি হিসেবে গ্রাহ্য হবে । পাশাপাশি বিএলএরাও চাইলে হিয়ারিংয়ে উপস্থিত থাকাতে পারবেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.