বিশ্ব

বরফের দেশে কি শুরু হতে চলেছে বিংশ শতাব্দীর নতুন লড়াই? মার্কিন যুদ্ধবিমান মোতায়েনের পর পালটা সেনা পাঠাল ডেনমার্ক

বিশ্ব রাজনীতিতে বরফাবৃত গ্রিনল্যান্ডকে ঘিরে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই দ্বীপখণ্ডটি দখলের মরিয়া জেদ পরিস্থিতিকে যুদ্ধের কিনারে এনে দাঁড় করিয়েছে। ডেনমার্ক ও আমেরিকার মধ্যেকার এই স্নায়ুযুদ্ধ এবার সরাসরি সামরিক সংঘাতের রূপ নিতে শুরু করেছে। সম্প্রতি উত্তর-পশ্চিম গ্রিনল্যান্ডের পিতুফিকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে বেশ কিছু অত্যাধুনিক যুদ্ধবিমান পাঠিয়েছে ওয়াশিংটন, যা গোটা বিশ্বের কূটনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

আমেরিকা ও কানাডার যৌথ আকাশসীমা প্রতিরক্ষা সংস্থা ‘নোরাড’-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, পিতুফিক ঘাঁটিতে এই বিমান মোতায়েন একটি পূর্বপরিকল্পিত কার্যক্রমের অংশ। তবে ঠিক কী ধরনের অভিযান বা অনুশীলনের জন্য এই যুদ্ধবিমানগুলো সেখানে পাঠানো হয়েছে, তা নিয়ে রহস্য বজায় রেখেছে পেন্টাগন। এদিকে ডেনমার্কও কিন্তু হাত গুটিয়ে বসে নেই। গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর ডেনিশ সরকার দ্বীপটিতে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে এবং যুদ্ধের প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে।

ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে ক্রমাগত সুর চড়াচ্ছেন। সোমবার তিনি রাশিয়ার আগ্রাসনের ভয় দেখিয়ে এক নতুন বয়ান দিয়েছেন। তাঁর দাবি, ন্যাটো বহুবার ডেনমার্ককে রুশ বিপদের কথা বললেও তারা তাতে কর্ণপাত করেনি। ট্রাম্পের হুঁশিয়ারি— ‘এখনই সময় ব্যবস্থা নেওয়ার’। ঠিক কী করতে চাইছেন ট্রাম্প, তা স্পষ্ট না হলেও তাঁর এই আগ্রাসী মেজাজ ডেনমার্কের ইউরোপীয় মিত্রদেশগুলোকেও চিন্তায় ফেলেছে। ইতিমধ্যে গ্রিনল্যান্ড নিয়ে বিরুদ্ধাচরণ করায় ডেনমার্কসহ ইউরোপের বেশ কয়েকটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা করেছে আমেরিকা।
তবে ডেনমার্কও স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, তাদের মাটিতে মার্কিন হামলা হলে তারা পাল্টা গুলি চালাতে দ্বিধা করবে না। ডেনিশ সরকারের সমর্থনে এগিয়ে এসেছে নরওয়ে, সুইডেন, ফ্রান্স এবং ব্রিটেনের মতো দেশগুলো। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো সাফ জানিয়ে দিয়েছে যে, তারা ডেনমার্কের পাশে রয়েছে এবং মার্কিন শুল্কের রক্তচক্ষুকে তারা পরোয়া করে না।
সব মিলিয়ে গ্রিনল্যান্ড এখন বিশ্ব শক্তির এক মহড়া কেন্দ্রে পরিণত হয়েছে। একদিকে ট্রাম্পের ভূ-রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা, আর অন্যদিকে ডেনমার্কের নিজের এলাকা রক্ষার লড়াই এই দুইয়ের মাঝখানে পড়ে শান্ত গ্রিনল্যান্ডে কি তবে সত্যিই এবার বারুদের গন্ধ ছড়িয়ে পড়বে? আন্তর্জাতিক মহল এখন সেদিকেই তাকিয়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.