রাজ্য

সদ্যজাত শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা বাগুইআটিতে !

নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার সকালে সদ্যোজাত শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা বাগুইআটিতে। বাগুইআটি দেশবন্ধু নগর পৌর হাসপাতালে বিক্ষোভ শিশুর পরিবারের। শিশুর পরিবারের দাবি, ১৩ তারিখ রবিবার বিকেলে নারায়ণপুর কাদিহাটির বাসিন্দা সুপ্রিয়া চক্রবর্তী গর্ভবতী অবস্থায় প্রসব যন্ত্রণা নিয়ে বাগুইহাটি দেশবন্ধু নগর পৌর হাসপাতালে ভর্তি হন। এরপর সোমবার সকালে সন্তানের জন্ম দেন ওই মহিলা। পরিবারের অভিযোগ,এরপর তাদের সঙ্গে সদ্যজাতকে দেখা করতে দেওয়া হয়নি। বারবার হাসপাতালের তরফে বলা হয় সদ্যজাতর শরীরের ভাইরাস প্রবেশ করতে পারে। সেজন্য দেখা করতে দেওয়া হবে না। এরপরে গতকাল বুধবার রাতে সদ্যজাত-র শারীরিক অবস্থার অবনতি হয়। এরপরে ওই দিন গভীর রাতে সদ্যজাত শিশুর মৃত্যু হয়। কিন্তু তাদের খবর দেওয়া হয়নি। আজ সকাল সাড়ে সাতটায় তাদের শিশু মৃত্যুর খবর দেওয়া হয়। সম্পূর্ণ হাসপাতালের গাফিলতিতে মৃত্যু হয় তাদের সন্তানের। এই ঘটনার জেরে হাসপাতালে বিক্ষোভ দেখায় শিশুর পরিবার। সন্তানের মৃত্যুর খবর পেয়ে পিতা তন্ময় চক্রবর্তী অসুস্থ হয়ে পড়েন। তিনি এখন অসুস্থ অবস্থায় ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । তাদের আরও অভিযোগ, প্রথমে থানায় অভিযোগ করতে এলেও অভিযোগ নেওয়া হয়নি। এই মুহূর্তে চিকিৎসার গাফিলতির অভিযোগ এনে তারা বাগুইআটি থানায় লিখিত অভিযোগ দায়ের করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.