রাজনীতিরাজ্য

বাংলায় বিজেপি আসার রাস্তা, অঙ্ক কষে বলে দিলেন শুভেন্দু

রাজ্যে আর মাত্র সাত মাস পরই বিধানসভা নির্বাচন। তার আগেই রাজনৈতিক অঙ্ক কষে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার কাঁথিতে বিজেপির বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে তিনি স্পষ্ট বার্তা দেন— “৪৬ শতাংশ ভোট পেলেই বিজেপি বাংলায় ক্ষমতায় আসবে।” একই সঙ্গে শাসক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান তিনি।

শুভেন্দুর বক্তব্যে উঠে আসে রাজ্যের নারী সুরক্ষা, ভোটার তালিকা সংশোধন ও বিজেপির সাংগঠনিক শক্তিবৃদ্ধির পরিকল্পনা। তিনি বলেন, “সংখ্যালঘুদের ৯৫ শতাংশ ভোট ওরা পায়। আমাদের সঙ্গে ওদের ৪২ লক্ষ ভোটের ব্যবধান। দরকার মাত্র ২২ লক্ষ ভোট।”

এরপরই তিনি বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রসঙ্গে বলেন, “SIR-এর পর ভোটার তালিকা থেকে বাদ যাবে ১ কোটি নাম। তখন ভোটের ব্যবধান থাকবে না।”

বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকেই বুথ লেভেল অফিসারদের (BLO) উদ্দেশে বার্তা দেন শুভেন্দু। বলেন, “BLO-রা কমিশনের কথা শুনে চলুন। ওদেরও না, আমাদেরও না।” পাশাপাশি বিজেপির বুথ লেভেল এজেন্টদের নিয়ে কর্মসূচির কথাও ঘোষণা করেন তিনি।

বিজেপির স্লোগান ‘মেরা বুথ, সবচেয়ে মজবুত’ তুলে ধরে নন্দীগ্রামের বিধায়ক বলেন, “পূর্ব মেদিনীপুরে আমরা ৪৬ শতাংশে আছি, তৃণমূল ৪১ শতাংশে। বুথে বুথে হিন্দুদের এক হতে হবে।”

নারী সুরক্ষার বিষয়েও মুখ খোলেন শুভেন্দু। বলেন, “পাড়ায় পাড়ায় অসুর তৈরি হয়েছে। আমাদের বোনেদের হাতে এখন ত্রিশূল দরকার।”

এদিন বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের জন্য কী কী সুবিধা দেওয়া হবে, তারও ইঙ্গিত দেন তিনি। বলেন, “বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করেন, কম দামে গ্যাস পান— বাংলাতেও সেই সুবিধা আনা হবে। তা উল্লেখ থাকবে বিজেপির সংকল্পপত্রে।”

পুরনো কর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর নির্দেশ দেন দলের নেতাদের। কাঁথির এই সভায় শুভেন্দুর পাশে মঞ্চে উপস্থিত ছিলেন তাঁর বাবা, তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা প্রবীণ নেতা শিশির অধিকারীও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.