রাজনীতি

‘দেখবি আর জ্বলবি লুচির মত ফুলবি’, কাকে একথা বললেন কুণাল ঘোষ

দুর্যোগের তাণ্ডবের মধ্যেই কলকাতার রেড রোডে আজ রাজনৈতিক উত্তাপ। শহরের বিভিন্ন জায়গায় জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় পথ নামছে বিজেপি। কলেজ স্কোয়ার থেকে দুপুর ২টায় শুরু হওয়ার কথা মিছিলের, তবে হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি অনুযায়ী রুট ও অংশগ্রহণকারীর সংখ্যা সীমিত করা হয়েছে।

কলেজ স্কোয়ার থেকে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পরিবর্তে নতুন রুটে মিছিল করতে হবে, যেখানে ৩ হাজার সমর্থক অংশগ্রহণ করতে পারবেন। একই সঙ্গে স্টেজের আকারও পুলিশ ঠিক করবে। কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভর্মা জানালেন, “হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি। তবে ট্র্যাফিক কিছুটা ব্যাহত হতে পারে।”

রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শহরের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় কলকাতার পুরসভার কার্যকারিতার প্রশ্ন তুলেছেন। পাল্টা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “কার্নিভাল বিশ্বায়নের উৎসব, এই বড় কর্মযজ্ঞের মধ্যে বিরোধীদের পদক্ষেপের কোনও প্রভাব নেই।”

শহরের কার্নিভাল ও রাজনৈতিক কর্মসূচি একই দিনে সংঘটিত হওয়ায় জনজীবনে চাপানউতোর দেখা দিতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.