শেষবার তাকে ছোট পর্দায় জনপ্রিয়তা অর্জন করতে দেখা যায় বাহামনি চরিত্রে। তার জনপ্রিয়তা এতটাই আকাশ হয়েছিল সেই চরিত্রের শাড়ি মানুষের মধ্যে আলোড়ন ফেলেছিল। তারপরে অবশ্য বহুদিন ছোট পর্দা থেকে দূরে ছিলেন তিনি। অবশেষে দীর্ঘ বিরতির পর ছোটপর্দায় ফিরেও যেন বিপত্তি ঘটলো। ‘ও মন দরদিয়া’ ধারাবাহিকের শ্যুটিং চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি হন। এবার কিছুটা সুস্থ হতেই কাজে যোগ দিলেন অভিনেত্রী।
দীর্ঘ বিরতির পর বাহাবনিকে ভিন্ন চরিত্রে ফের ছোট পর্দায় দেখে বেশ উচ্ছ্বসিত হয়েছিল বাংলার দর্শক মহল। বর্তমানে তিনি ‘ও মোর দরদিয়া’ ধারাবাহীকে অভিনেতা বিশ্বজিৎ ঘোষের সঙ্গে জুটি বেঁধে ফের মানুষের মন জয় করেছেন। সেই ধারাবাহিকের শ্যুটিং চলাকালীন গত ২১ শে জানুয়ারি আচমকা অতিরিক্ত মাথা যন্ত্রণা শুরু হয়। পাশাপাশি বেশ কয়েকবার বমিও হয়েছে তার। পরবর্তীতে মাথা ব্যথা কমানোর বেশ কিছু ওষুধ খেয়েও কোন কাজ হয়নি। তাই তাকে তৎক্ষণাৎ দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এমনকি সরস্বতী পূজায় হাসপাতালের বেডে শুয়ে ছবি পোস্ট করে নিজের শারীরিক অবস্থার উন্নতির বিষয় জানান অভিনেত্রী।
সেই ছবিতেই দেখা যায় অভিনেত্রীর হাতে রয়েছে স্যালাইন ও নাকে রয়েছে অক্সিজেনের নল। সেখানেই নায়িকা জানিয়ে ছিলেন তিনি দ্রুত সুস্থ হয়ে অনুরাগীদের সামনে আসবেন নিজের চরিত্রে। সেই মতো কিছুটা সুস্থ হতেই শ্যুটিং ফ্লোরে ফিরলেন অভিনেত্রী। তবে এখনো পর্যন্ত শারীরিক দুর্বলতা রয়েছে। পাশাপাশি কিছুটা শারীরিক অস্বস্তিও রয়েছে অভিনেত্রী। যার ফলে মনের জোরো অনেকটাই কমে গিয়েছে। এরই মধ্যে তিনি ধীরে ধীরে সুস্থ হওয়ার পথেই রয়েছেন। তবে পুরোপুরি সুস্থ হওয়ার সঙ্গে আগেই জমিয়ে কাজ শুরু করেছেন।







