মধ্যপ্রদেশের রাজগড়ে ঘটে গেলো এক দুর্ঘটনা। ২৫ ফুট গভীর নলকূপে পড়ে গেল এক ৫ বছরের কন্যা। সেই উদ্ধার কাজ এখনো চলছে। এই প্রসঙ্গে রাজগড়ের কালেক্টর হর্ষ দীক্ষিত মন্তব্য করেন,
“পাঁচ বছরের একটি মেয়ে বোরওয়েলে পড়ে যায় এবং উদ্ধার কাজ চলছে। এসডিআরএফ এবং এনডিআরএফ দল উদ্ধার কাজে নেতৃত্ব দিচ্ছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় রাজগড়ের পিপলিয়া রাসোদা গ্রামে।” তার পর তিনি বলেন,”ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।”







