দেশ

ছাত্র ছাত্রীদের জন্য নতুন পদক্ষেপ। ঘোষণা করলো কেন্দ্র সরকার

ছাত্র ছাত্রীদের জন্য নতুন কার্ড এর কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন ভারতীয়দের কাছে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। সেই তালিকায় রয়েছে আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড সহ আরো অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। তবে ছাত্রছাত্রীদের জন্য বিশেষ কোনো কার্ড এখনো পর্যন্ত তৈরি হয়নি ভারতীয় নাগরিকদের জন্য। এবারে স্টুডেন্টদের জন্যই বিশেষ কার্ড তৈরি করার কথা ঘোষণা করলেন মোদী।

কার্ড এর নাম APAAR।এক দেশ এক আইডি-এর প্রেক্ষিতে তৈরি হবে এই কার্ড। তবে এটি শুধুমাত্র ছাত্র-ছাত্রীদের জন্য। এই কার্ডের পুরো নাম ‘অটোমেটেড পার্মানেন্ট অ্যাকাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন’। এই কার্ডের মধ্যে পড়ুয়াদের শিক্ষাজীবনের পুরো গ্রাফ থাকবে। অর্থাৎ একজন পড়ুয়ার সারা জীবনের শিক্ষাগত কোয়ালিফিকেশন স্টোর থাকবে এই কার্ডে।

তবে এই কার্ড করা বাধ্যতামূলক নয় কোন অভিভাবক না চাইলে এই কার্ড তৈরি নাও করতে পারেন। এমনটাই জানানো হলো ভারত সরকারের তরফ থেকে। তবে এই কার্ড এর প্রভাব কতটা পড়বে তা বলবে সময়। কারণ ডকুমেন্টস সমস্যা নিয়ে জর্জরিত গোটা ভারত। যে কোন ডকুমেন্টসের ভুল সঠিক করতে যথেষ্ট হয়রানি হয় সাধারণ মানুষের। তার মধ্যে নতুন এক কার্ড করতে কতটা আগ্রহী হবে ভারতবাসী? সেটাই প্রশ্ন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.