টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে পাকিস্তান দলের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। তবে সব ঠিক থাকলে সোমবারই কলম্বোর উদ্দেশে রওনা দেবে পাকিস্তান ক্রিকেট দল। দেশটির ক্রিকেট বোর্ড (PCB) প্রধান মহসিন নকভি শুক্রবারের মধ্যেই চূড়ান্ত ঘোষণা দেবেন বলে জানা গেছে।
সূত্রের খবর, পাকিস্তান দল ইতিমধ্যেই ভ্রমণের প্রস্তুতি শেষ করেছে। লাহোর থেকে এয়ার লঙ্কার একটি বিমানে অস্ট্রেলিয়া দলের সঙ্গে কলম্বোর উদ্দেশে উড়ার বুকিং রয়েছে।
এছাড়া প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি ও সামরিক নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর নকভি বিশ্বকাপে দল পাঠানোর বিষয়ে মতামত নিয়েছেন। সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি ও রামিজ রাজাও শ্রীলঙ্কায় দল পাঠানোর পক্ষে মত দিয়েছেন।
উল্লেখ্য, পাকিস্তানের আন্তর্জাতিক সূচিও ব্যস্ত। বৃহস্পতিবার লাহোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে।







