তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ড ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৫ রান সংগ্রহ করে। ওপেনিংয়ে নেমে উইকেটকিপার টিম সেইফার্ট সর্বোচ্চ ৬২ রানের ঝড়ো ইনিংস খেলেন ৩৬ বলের মধ্যে। ডেভন কনওয়ে ৪৪, রাচিন রবীন্দ্র ২, গ্লেন ফিলিপস ২৪ এবং মিচেল স্যান্টনার ১১ রান করেন। ড্যারিল মিচেল ১৮ বলে ৩৯ ও ম্যাট হেনরি ৬ রানে অপরাজিত থাকেন।
নিউজিল্যান্ডের বোলিংয়ে অর্শদীপ সিং ও কুলদীপ যাদব দু’টি করে উইকেট নিয়েছেন। জসপ্রীত বুমরাহ ও রবি বিষ্ণোই একটি করে উইকেট নিয়েছেন। হর্ষিত রানা ৪ ওভারে ৫৪ রান খরচ করেছেন।
জবাবে ব্যাট করতে নেমে ভারত শুরুতেই দুই উইকেট হারায়। অভিষেক শর্মা প্রথম বলেই আউট হলে সূর্যকুমার যাদব ৮ রান করে ফিরে যান। এরপর শিবম দুবে ২৩ বলে ৬৫ রানের ঝড়ো ইনিংস খেলেন, যেখানে তিনটি চার ও সাতটি ছক্কা ছিল। সঞ্জু স্যামসন ১৫ বলে ২৪ এবং রিঙ্কু সিং ৩০ বলে ৩৯ রান করেন। তবে ভারতের স্কোর ১৮.৪ ওভারে ১৬৫ রানে গুটিয়ে যায়।
নিউজিল্যান্ডের বোলিংয়ে মিচেল স্যান্টনার তিনটি উইকেট নিয়েছেন। জ্যাকব ডাফি ও ইশ সোধি দুটি করে উইকেট নিয়েছেন এবং ম্যাট হেনরি ও জ্যাক ফোকস একটি করে উইকেট নিয়েছেন। ম্যাচের সেরা নির্বাচিত হয় টিম সেইফার্ট।
ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, “আমরা পরিকল্পনামাফিক ছয় ব্যাটার খেলিয়েছি। পাঁচ বোলার নিয়ে নিজেদের চ্যালেঞ্জের মুখে ফেলতে চেয়েছিলাম। বিশ্বকাপ দলে থাকা খেলোয়াড়দের সুযোগ দিতে চেয়েছিলাম। প্রথমে ভালো ব্যাট করছি। ১৮০–২০০ রান তাড়া করতে নেমে দুই–তিন উইকেট পড়ার পর আমরা কেমন খেলি সেটা দেখার জন্যই এই পরীক্ষা করেছিলাম। শিবম দুবের পারফরম্যান্স প্রশংসনীয়; তার সঙ্গে আরও একটা বা দুটো পার্টনারশিপ হতো, ম্যাচের ফল অন্যরকম হতো।”
শনিবার সিরিজের শেষ ম্যাচ তিরুঅনন্তপুরমে অনুষ্ঠিত হবে।







