কলকাতা

কিভাবে আনন্দপুরে আগুন ? প্রথম উৎস কোথায় ? তিনদিন পর সামনে এলো সত্য

রবিবার রাত ১ টার কিছু সময় পরের ঘটনা , আগুন লাগে আনন্দপুরে। যে আগুনের রেষ , মঙ্গলবার বেলা পর্যন্তও ছিল । ভয়াবহ অগ্নিকাণ্ডে ছাইয়ের সাথে মিশেছে বহু মানুষের হাড় এর গুড়োও । তিনটি পোড়া শরীর-সহ ৮ টি দেহাংশ উদ্ধার করে , ইতিমধ্যেই পাঠানো হয়েছে কাটাপুকুর মর্গে। কমপক্ষে ২৫ জনের এখনো কোনো হদিশ পাওয়া যায়নি । কিন্তু কিভাবে লাগলো এই বিধ্বংসী আগুন ? উল্লেখ্য ওই এলাকায় পর পর একটি মোমো ও একটি ডেকরেটর্সের গোডাউন ছিল । ডেকরেটর্স মালিক গঙ্গাধর দাসের প্রথম থেকেই দাবী ছিল , মোমোর গোডাউন থেকে আগুন লাগে । তবে এবার প্রকাশ্যে , আগুন লাগার আসল কারণ । কিভাবে আগুন লাগে আনন্দপুরে, তা বের করে ফেললেন আধিকারিকরা ।

প্রাথমিক তদন্তের যে রিপোর্ট , তা অনুযায়ী , মোমোর গোডাউন নয় , প্রথম আগুন লাগে ডেকরেটরস এর গোডাউনে। দমকল ও ফরেনসিক রিপোর্ট অনুযায়ী ডেকরেটর্সের গুদামের পশ্চিম দিকে তিন তলা বিল্ডিংয়ের অংশতে প্রথম আগুন লাগে , এবং চোখের পলকে তা গ্রাস করে নেয় গোটা গোডাউন ও মোমো গুদামকে। বিধ্বংসী ভাবে জ্বলে যায় আনন্দপুর ।

জানা গিয়েছে , ৩৫ হাজার বর্গফুট জায়গা গোডাউন মালিক গঙ্গাধরের ‘দখলে’ ছিল । যার মধ্যে মোমো কোম্পানিকে ভাড়া দেওয়া হয়েছিল ১১ হাজার বর্গফুট জায়গা । গোডাউন মালিক গঙ্গাধর দাবী করছিল, মোমো কারখানায় অবৈধভাবে Co2 দিয়ে কোল্ড ড্রিঙ্কস বানানো হত, সেখান থেকেই প্রথম আগুন লাগে। কিন্তু ফরেন্সিক রিপোর্ট আসার পর , গোঙ্গাধরের মন্তব্য মিথ্যা বলে প্রমাণিত হয়।

তবে উল্লেখ্য এত বড় গোডাউনে কোনো অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল না। দমকল আধিকারিকরা এই বিষয়টি তুলে ধরতে , তা স্বীকার করেন দমকল মন্ত্রী সুজিত বসুও। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে গোডাউন মালিক গঙ্গাধরকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.