জেলা

নদীর ওপরে ব্রিজ , আর তাতে লরি উঠতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ! আতঙ্কে স্থানীয়রা

সবে মাত্র ব্রিজে উঠছে পণ্যবাহী লরি , নিচে রয়েছে নদী । আর তখনই ভয়ংকর দুর্ঘটনা । বিকট শব্দে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ব্রিজ ! ব্রিজেই আটকে ঝুলতে থাকে পণ্যবাহী ডাম্পারটি । শুক্রবার কোচবিহারের শীতলকুচি লালবাজার এলাকায় , ভয়ংকর এই দুর্ঘটনা ঘটে । তবে ঘটনায় এখনো পর্যন্ত কেউ প্রাণ হারাননি বলেই খবর ।

শীতলকুচির লালবাজার এলাকার নতুন বাজার থেকে বারোমাসিয়া সড়কের এই ব্রিজটি বেশ পুরোনোই ছিল । এদিন সকাল পণ্যবাহী লরি উঠলে , তার ভার আর নিতে পারেনি ব্রিজটি । মুহূর্তেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে । আচমকাই বিকট শব্দে শুনে , স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে জমায়েত হোন ।

এই ঘটনায় , স্থানীয়রা জানান , বহুদিন ধরেই সংস্কার হয়নি ব্রিজটিতে। মরচে ধরে জীর্ণ দশা হয় গিয়েছিল। স্থানীয় প্রশাসনের কাছে , দীর্ঘদিন ধরে , ব্রিজটি সংস্কারের দাবী তোলা হলেও সেদিকে কোনো কর্ণপাত করা হয়নি বলেই অভিযোগ ।

তৃণমূলের প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায় এই ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় জানান , “ব্রিজের লোহার বিমগুলোতে মরচে ধরেছে। বিষয়টি প্রশাসনের নজরে আনা হয়েছে। জেলাশাসককে আমরা বিষয়টি জানিয়েছি। কেউ কেউ আইন ভেঙে সেখানে ভারী যান নিয়ে ঢুকেছেন। কেউ যদি আইন ভাঙেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.