রাজনীতি

২৬ এর নির্বাচনের পূর্বে , ফের বাংলায় অমিত শাহ ! বঙ্গ বিজেপির সাথে চলে হাইভোল্টেজ বৈঠকও

লক্ষ্য ছাব্বিশে বাংলার মসনদে নিজেদের রাজত্ব কায়েম করা। স্বাভাবিকভাবেই যার প্রস্তুতি আগে থেকে নিতে হবে । ইতিমধ্যেই প্রচারেও ঝাঁপিয়ে পড়েছে সব রাজনৈতিক দল। বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সকলেই । তৃণমূলের কথায় আবার বাংলায় নাকি ‘ডেলি প্যাসেঞ্জারি’ করেছেন মোদি- অমিত শাহ।

তবে কয়েকদিনের ব্যবধানে এবার আবার বঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার রাতেই কলকাতায় পা রাখলেন তিনি । হোটেলে পৌঁছেই রাজ্যের তিন শীর্ষ নেতা অর্থাৎ রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠকও সারেন। বাংলার পর্যবেক্ষকরাও ছিলেন অমিত শাহের এই বৈঠকে ।

তবে শুক্রের রাতের হাইভোল্টেজ বৈঠকে ঠিক কী নিয়ে আলোচনা হয়েছে , সেবিষয়ে এখনও কিছু জানা যায়নি। প্রাথমিকভাবে অনুমান, নির্বাচনের প্রস্তুতি নিয়েই বৈঠক হয়েছে বঙ্গ বিজেপির মুখ দের সঙ্গে অমিত শাহের। তবে উল্লেখ্য বর্তমানে বাংলায় কোথায় কি পরিস্থিতি রয়েছে , তাও খুটিয়ে খুটিয়ে জেনেছেন তিনি।

জানা গিয়েছে , শনিবার ব্যারাকপুরে কর্মসূচীর পর , শিলিগুড়ি উড়ে যাবেন অমিত শাহ । তারপর বিকেলে এয়ারফোর্স ময়দানে কর্মী সম্মেলন করার পর , বিকেলেই আবার দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.