রাজ্য

অভিষেক- কুন্তল মামলায় হাইকোর্টের প্রশ্নের মুখে সিবিআই !

নিজস্ব সংবাদদাতা : কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার ডিভিসন বেঞ্চে বুধবার শুনানি ছিল নিয়োগ সংক্রান্ত মামলার। সিবিআই এর কাছে তিনি অভিষেক ও কুন্তল মামলার তদন্ত কতটা এগিয়েছে সে বিষয় জানতে চান। বুধবার প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্ত রিপোর্ট জমা দিয়ে সিবিআই জানিয়েছে এই মামলায় এখনও তাদের বেশ কিছু সময় লাগবে এবং তারা জানায় ইতিমধ্যে কুন্তল ঘোষ ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি সংক্রান্ত মামলায় দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু তাদের তদন্ত এখনো ৫০ শতাংশ বাকি আছে। তাই তাদের কিছুটা সময় এখনো প্রয়োজন। যা শুনে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি অমৃতা সিনহা। তদন্তকারীদের কাছে বিচারপতি জানতে চান সত্য খুঁজতে আর কতদিন সময় লাগবে? এই তদন্তের অগ্রগতি কোথায়? এর উত্তরে সিবিআই জানায় প্রেসিডেন্সি জেলের একটি সিসিটিভি ফুটেজ এখনো পর্যন্ত না পাওয়ায় তদন্তে দেরি হচ্ছে।

বুধবার প্রাথমিক নিয়োগ মামলা নিয়ে ইডিকে প্রশ্নের মুখে পড়তে হয়। বিচারপতি অমৃতা সিনহা জানতে চান তদন্তকারী অফিসাররা আদৌ দক্ষ কিনা? এর উত্তরে ইডি জানান, নিশ্চয়ই তারা যোগ্য। এই উত্তর শুনে বিচারপতি নির্দেশ দেন আগামী এক মাসের মধ্যে নিয়োগ তদন্তের রিপোর্ট আদালতে জমা দিতে।  কুন্তল ঘোষের উপর নজর রাখার জন্য প্রেসিডেন্সি জেলকে নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.