রাজ্য

ডিজি বদলেই নয়, রাজ্য পুলিশের শীর্ষে বড়সড় রদবদল

নবান্নে বড়সড় প্রশাসনিক রদবদল। শুধুমাত্র রাজ্য পুলিশের ডিজি বা কলকাতার পুলিশ কমিশনার বদলেই শেষ হয়নি এই রদবদলের পালা। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে একযোগে রাজ্যের একাধিক শীর্ষ পুলিশকর্তার দায়িত্ব বদলের কথা জানানো হয়েছে। এই তালিকায় রয়েছেন বিভিন্ন কমিশনারেটের সিপি, একাধিক এডিজি, ডিআইজি-সহ ডিজি (অগ্নি) ও ডিজি (হোমগার্ড) পদে থাকা আধিকারিকরাও।

বর্তমানে রাজ্য পুলিশের নতুন ভারপ্রাপ্ত ডিজি করা হয়েছে পীযুষ পাণ্ডেকে। এবার ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমারের অবসরের আগে এই সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। আগামী ৩১ শে জানুয়ারি রাজীব কুমারের মেয়াদ শেষ হয়েছে। তার জন্যই এই আগাম প্রশাসনিক প্রস্তুতি বলে অনুমান প্রশাসনিক মহলের।পাশাপাশি কলকাতার নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পেলেন সুপ্রতিম সরকার। তিনি এতদিন এডিজি (দক্ষিণবঙ্গ) পদে ছিলেন। এছাড়াও এবার কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মাকে সরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এবার ডিরেক্টর, সিকিউরিটি পদে বহাল থাকছেন।

রাজ্য পুলিশের সন্ত্রাস দমন শাখা এসটিএফ-এও বদল আনা হয়েছে। এডিজি পদে থাকা জাভেদ শামিমকে করা হয়েছে এডিজি (এসটিএফ)। সেই জায়গায় আইনশৃঙ্খলার দায়িত্বে ফিরলেন কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার বিনীত গোয়েল। গত কয়েক দিন ধরেই রাজ্য পুলিশের ডিজি পদ নিয়ে টানাপোড়েনের ইতি পরলো। তবে বর্তমানে রাজ্যে কোনও স্থায়ী ডিজি নেই। নবান্ন সূত্রে জানা গেছে, স্থায়ী ডিজি নিয়োগের জন্য সম্ভাব্য আধিকারিকদের নামের তালিকা কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে। তারই মাঝে শুক্রবারের এই বিজ্ঞপ্তি রাজ্য পুলিশের প্রশাসনিক স্তরে বড়সড় রদবদলের ইঙ্গিত দিল। এই রদবদলের ফলে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও মজবুত হবে বলেই অনুমান নবান্নের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.