কেন্দ্র

Union Budget 2026: সংসদে ইতিহাস বদলাতে চলেছেন নির্মলা সীতারামন

আমজনতা থেকে রাজনৈতিক মহল, শিল্পপতি থেকে অর্থনৈতিক বিশেষজ্ঞ—সবার নজর রবিবাসরীয় কেন্দ্রীয় বাজেটের (Union Budget 2026) দিকে। দেশের প্রথম মহিলা অর্থমন্ত্রী হিসেবে সংসদে নবমবার বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। তবে শুধু বাজেটের ঘোষণাই নয়, এদিন তাঁর বক্তৃতার ধরনেও আসতে চলেছে বড়সড় পরিবর্তন।

সূত্রের খবর, ৭৫ বছর ধরে চলে আসা বাজেট বক্তৃতার এক গুরুত্বপূর্ণ ট্র্যাডিশন ভাঙতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এতদিন বাজেট ভাষণে পার্ট এ ও পার্ট বি—এই দুই ভাগে বক্তব্য রাখার রীতি ছিল। সাধারণত পার্ট এ-তে বিশদভাবে উঠে আসত দেশের সামগ্রিক অর্থনৈতিক চিত্র, রাজস্ব আদায়ের খুঁটিনাটি, সরকারি ব্যয়ের হিসেব ও বড় আর্থিক ঘোষণাগুলি। তুলনায় পার্ট বি সংক্ষিপ্ত থাকত, যেখানে মূলত করকাঠামো ও নীতি পরিবর্তনের কথা জানানো হতো।

কিন্তু Union Budget 2026-এ এই বিন্যাসে আসছে উল্টো স্রোত। এবার পার্ট বি-তেই বেশি সময় বরাদ্দ করা হচ্ছে বলে জানা গিয়েছে। অর্থাৎ করনীতি ও করকাঠামোই থাকবে বাজেট বক্তৃতার মূল ফোকাসে। দেশের অর্থনৈতিক রোডম্যাপকে সামনে রেখে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি করব্যবস্থার দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন নির্মলা সীতারামন।

উল্লেখ্য, ব্রিফকেসের বদলে বহি-খাতা চালু করা কিংবা সম্পূর্ণ ডিজিটাল বাজেট পেশ—আগেও একাধিক প্রতীকী পরিবর্তনের সাক্ষী ছিল তাঁর মেয়াদ। শতাব্দীর ছাব্বিশতম বাজেটে এসে এবার বদলাতে চলেছে খোদ বাজেট বক্তৃতার রীতিই।

প্রসঙ্গত, রবিবার সকাল ১১টা থেকে সংসদে শুরু হবে কেন্দ্রীয় বাজেট অধিবেশন। করদাতা থেকে কর্পোরেট দুনিয়া—সবাই তাকিয়ে এখন সেই মুহূর্তের দিকেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.