অফবিট

মুরগির মেটে খেলে কি কি উপকার পাবেন জানেন? জানুন বিস্তারিত

মেটে চচ্চড়ি খেতে কে না ভালোবাসে। কষা হোক বা ঝোলের মধ্যে মেটে, আট থেকে আশি কেউ এটিকে ছাড়তে চায় না। তবে আপনি কি জানেন মুরগির মেটে আপনার শরীরের জন্য কতটা উপকারী। চলুন এক এক করে দেখে নেওয়া যাক।

১. মুরগির লিভারে প্রচুর পরিমাণে ভিটামিন এ আর ভিটামিন বি রয়েছে। যা মস্তিষ্কের বিকাশে দারুন কাজ করে। এছাড়াও চোখের জ্যোতি বাড়াতে এটা খুব উপকারী।

২. বর্তমান সময়ে ক্লোন ক্যান্সারের নাম অনেকেই শুনেছেন। তবে আপনি যদি সপ্তাহে একদিন অন্তত মুরগির মেটে খান তাহলে এই মরণ রোগ থেকে আপনি অনায়াসেই মুক্তি পাবেন। কারণ এতে রয়েছে সেলেনিয়াম নামক উপাদান। যা এই রোগ নিয়ন্ত্রণে সাহায্য করে।

৩. গবেষণায় দেখা গেছে, এতে প্রচুর জিংক মজুত আছে। জিংক শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। এছাড়াও এতে থাকা কোলাজেন শিরা-উপশিরায় রক্ত প্রবাহকে স্বাভাবিক রাখে।

৪. মেটেতে ক্যালসিয়াম এর পরিমাণ বেশি। তাই মেটে দাঁতের গোড়া মজবুত রাখতে সাহায্য করে। এছাড়াও হাড় ও পেশিকে মজবুত রাখে।

৫. যাদের আয়ানিমিয়ার সমস্যা রয়েছে তাদের জন্য মেটে খুব উপকারী। কারণ এতে আয়রন রয়েছে। এই উপাদান হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে শরীরে পুষ্টি যোগায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.