দেশরাজ্য

দেশের প্রথম বুলেট ট্রেনের উপহার পাচ্ছে বাংলাই ! কোথা থেকে কতদূর পর্যন্ত ছুটবে ?

দেশের প্রথম বন্দে ভারত স্লিপার পেয়েছে বাংলা , তবে এবার ভোট মুখী বাংলা পেল আরও বড় উপহার। দেশের প্রথম বন্দে ভারত স্লিপারের পর এবার বাংলা পেল বুলেট ট্রেনও। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান , বুলেট ট্রেন ছুটবে বাংলা দিয়েই । তবে এই বুলেট ট্রেন ছাড়বে কোন স্টেশন থেকে ? আর কোথায় পৌঁছাবেন ?

অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, বারাণসী-পটনা হয়ে বাংলায় আসবে দেশের প্রথম বুলেট ট্রেন। শিলিগুড়ি থেকে এই ট্রেন ছাড়বে , এবং তিন ঘণ্টারও কম সময়ে বারাণসীতে পৌঁছে যাওয়া যাবে । জানা গিয়েছে ঘণ্টায় ৩২০ কিলোমিটার গতিবেগে ছুটবে এই বুলেট ট্রেন ।

কেন্দ্রীয় বাজেটে শিলিগুড়ি থেকে বারাণসী পর্যন্ত যে হাইস্পিড রেল করিডর তৈরির কথা ঘোষণা করা হয়েছে , সেই করিডর দিয়েই এই বুলেট ট্রেন ছুটবে । উল্লেখ্য, আরেকটি হাইস্পিড রেল করিডর তৈরির ঘোষণা করা হয়েছে বারাণসী থেকে দিল্লি পর্যন্তও। আর সেই রেল করিডর তৈরি হলে আরো সহজেই , অনেক কম সময় শিলিগুড়ি থেকে দিল্লিও যাওয়া যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.