বর্তমানে টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রীরা শুধুমাত্র নিজেদেরকে ছোট পর্দায় সীমাবদ্ধ রাখছে না। অনেকেই দেখা যাচ্ছে কখনো বড় পর্দায় আবার কখনো ওয়েব সিরিজের দুনিয়ায় মানুষের আরো প্রশংসা অর্জন করতে। শুধু তাই নয় অনেক সময়ে তাদেরকে দেখা যায় অন্যান্য ইন্ডাস্ট্রিতে নিজেদের অভিনয় ছাপ ফেলতে। তবে এবার অন্য ইন্ডাস্ট্রির অন্য সিনেমায় নয় বরং বাংলার জনপ্রিয় অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর বায়োপিক এই নজর কাড়তে চলেছে টেলিভিশন দুনিয়ার দুই জনপ্রিয় নায়িকা। তবে এবার সকলেরই প্রশ্ন কোন দুই নায়িকাকে দেখা যাবে এই সিনেমায়?
সম্প্রতি জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি ও জগধাত্রী শেষ হয়েছে। সেই জগদ্ধাত্রী ধারাবাহিকের নায়িকা ছিলেন অঙ্কিতা মল্লিক ও ফুলকি ধারাবাহিকের নায়িকা ছিলেন দিব্যাণী মন্ডল। দুজনেই নিজেদের অভিনয় দক্ষতা দিয়ে মানুষের মন জয় করেছেন। এমনকি ফুলকি ধারাবাহিক শেষ হতেই তিনি বড় পর্দায় একের পর এক কাজের অফার পাচ্ছেন। তার মধ্যেই অন্যতম হতে চলেছে এই ‘গুন গুন মহুয়া’। তবে তিনি বড় পর্দায় ডেবিউ করবেন সৃজিত মুখোপাধ্যায়ের ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমার হাত ধরে। এবার অভিনেত্রীর দ্বিতীয় সিনেমা হতে চলেছে এই মহুয়ার রায় চৌধুরীর বায়োপিক।
প্রথমদিকে জানা গিয়েছিল এই সিনেমায় প্রধান চরিত্রে অর্থাৎ মুহা রায় চৌধুরীর ভূমিকায় থাকবেন জগধাত্রী খ্যাত অঙ্কিতা মল্লিক। তবে পরবর্তীতে উঠে আসে ফুলকি খ্যাত দিব্যাণী মন্ডলের নাম। তখনই সবার মনে প্রশ্ন তৈরি হয়েছিল, তাহলে কি এই সিনেমায় থাকছেন না অঙ্কিতা মল্লিক? সেই নিয়ে বিভিন্ন মহলের জল্পনা ও কম চলেনি। তবে এবার রানা সরকারের প্রযোজনা সংস্থায় সরস্বতী পূজায় খোলসা হলো আসল বিষয়টি। মহুয়া রায় চৌধুরীর ছোটবেলার চরিত্র থাকছেন দিব্যাণী মন্ডল। অন্যদিকে প্রাপ্তবয়স্কের চরিত্রে থাকবেন অঙ্কিতা মল্লিক। এমনকি এরই মধ্যে সামনে এসেছে দেবলীনা নন্দী এই সিনেমায় সঙ্গীতের দায়িত্ব সামলানোর সঙ্গেই অভিনয় করবেন। সবমিলিয়ে মানুষের মধ্যে এই সিনেমা নিয়ে প্রত্যাশা যেন আরো বেড়ে গেল।







