বিনোদন

বড়পর্দার পর ওটিটি’তে মুক্তি পেতে চলেছে ‘বর্ডার ২’

বর্তমান সময় দাঁড়িয়ে আন্তর্জাতিক বর্ডারে উদ্বেগ পরিস্থিতির কারণে মানুষের সেই ঘটনা জানার জন্য বেশ কৌতুহল জন্ম নেয়। এমনকি সেই বর্ডারের গল্প বারংবার উঠে এসেছে কখনো বড় পর্দায় কখনো ছোট পর্দায় আবার কখনো ওটিটি দুনিয়ায়। সেরকমই একটি সিনেমা হল ‘বর্ডার ২’। এরই মধ্যে যেই সিনেমা দর্শকমহলের মন ছুয়ে গেছে। এবার সেই গল্প দেখা যাবে ওটিটি’র পর্দায়।

এখন বড় পর্দায় বিভিন্ন দেশাত্মবোধক সিনেমার গল্প মানুষের মন জয় করে নেয়। বহুবার দেখা গিয়েছে এই দেশপ্রেমের সিনেমা দর্শক মহলকে আবেগে ভাষাতে। এবার সেরকমই একটি সিনেমা হল ‘বর্ডার ২’। যেখানে তুলে ধরা হয়েছে সীমান্ত থাকার সৈন্যবাহিনীর গল্প। এরই মধ্যে বড় পর্দায় এই সিনেমা প্রবল ভালোবাসা পেয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্ম দিবস অর্থাৎ ২৩ শে জানুয়ারি দেশব্যাপী এই সিনেমা মুক্তি পেয়েছে। তারপর থেকেই বক্স অফিসে ব্যাপকভাবে দাপট দেখিয়েছে। এমনকি এই সিনেমা ভারতের পাশাপাশি মুক্তি পেয়েছে বিশ্বের বিভিন্ন দেশে।

এরই মধ্যে শুধুমাত্র ভারতের বুকে এ সিনেমা ব্যবসা করেছে প্রায় ৩০০ কোটির উপর। অন্যদিকে গোটা বিশ্বব্যাপী এই সিনেমা আয় করেছে ৪০৩.৭৯ কোটি টাকা। তবে এই সিনেমা তৈরি হয়েছিল ২৭৫ কোটি বাজেটে। এবার সব মিলিয়ে বলাই যায় এই সিনেমার প্রধান চরিত্রে সানি দেওল, বরুণ ধাওয়ান, দিলজিৎ ও অহন শেঠির দক্ষ অভিনয় বক্স অফিসে সুপারহিট হয়েছে। ছবিটি ২৭৫ কোটি বাজেটে তৈরি হয়েছে। তবে এবার আর শুধু বড়পর্দায় নয় বরং এই সিনেমা এবার আসতে চলেছে ওটিটি প্লাটফর্মে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.