ট্রেলার লঞ্চে একটি জমজমাট ইভেন্ট হতে পারে বাংলা ইন্ডাস্ট্রিতে তার পরিচয় প্রথম দিয়েছেন টলিউডের অভিনেতা প্রযোজক দীপক অধিকারী অর্থাৎ সকলের ভালোবাসার দেব। বর্তমানে তিনি মেগাস্টার হলেও সবার পাশে দাঁড়াতে দুবার ভাবেন না। নিজের সিনেমার ট্রেলার লঞ্চে যেরকম মঞ্চ কাপিয়েছেন ঠিক সেরকমই অন্য বাংলা সিনেমার ক্ষেত্রেও একই রকম উন্মাদনা প্রকাশ করলেন নায়ক দেব। এবার মন মানে না সিনেমার মেগা ট্রেলার লঞ্চ ইভেন্টে মঞ্চ আলোকিত হলো মেগাস্টারের আগমনে।
‘মন মানে না’ এই সিনেমার নামে প্রথম সিনেমা পর্দায় এসেছিল দেব ও কোয়েলের জুটিতে। সেই সিনেমাতে এই দুই তারকার অভিনয়ে আজও মনের দাগ কেটে রয়েছে দর্শক মহলের একাংশের। সেই ক্ষেত্রে বলা যায় এই মন মানে না সিনেমার ওজি হলেন নায়ক দেব। তাই সেই আবেগের নাম নিয়ে নতুন সিনেমা পর্দায় আসছে আর সেখানে থাকবেন না টলি তারকার দেব তা আবার হয়। যদিও একবার রুক্মিণী মৈত্রকে এই সিনেমার নাম নিয়ে প্রতিবাদ করেছিল। তবে সেই বিষয়ে না খুব একটা গুরুত্ব দিয়েছে দেব না গুরুত্ব দিয়েছে মন মানে না সিনেমার টিম। তাই সেই সমস্ত প্রতিবাদকে রীতিমত উড়িয়ে দিয়েই জাঁকজমকপূর্ণ ভাবে মেগা ট্রেলার লঞ্চ হল ‘মন মানে না’ সিনেমার।
এই সিনেমাতেই বিনোদন দুনিয়ায় অভিনেত্রী হিসেবে প্রথম আত্মপ্রকাশ করলেন শাশ্বত কন্যা হিয়া চ্যাটার্জি। পাশাপাশি বলিউডের পর প্রথম টলিউডের ডেবিউ করছেন ঋত্বিক ভৌমিক। এছাড়াও মেয়ের সঙ্গে বাবাকেও এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে। তাই বাবা হিসেবে এই মেগা ট্রেলার লঞ্চের অনুষ্ঠানটি বেশ আবেগপ্রবণ ছিল অভিনেতা শাশ্বতর জন্য। এমনকি এই বিশেষ অনুষ্ঠানটি হয়েছে এক্কেবারে নায়িকার জন্মদিনে। এই অনুষ্ঠান উদযাপনের মাত্রা অনেকটাই বেশি ছিল। এছাড়াও এই সিনেমার পরিচালনা করেছেন রাহুল মুখার্জি। ২০১৯ সালে দেবের সঙ্গে দেব এন্টারটেইনমেন্টের হাত ধরেই এই চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন পরিচালক। এরপরেই তাঁর প্রযোজনার প্রথম সিনেমার ট্রেলার লঞ্চে নায়কের সঙ্গে পেয়ে পরিচালক ও কিছুটা আবেগে ভেসেছেন। এছাড়াও ট্রেলার দেখার পর প্রত্যেকটি তারকা ও পরিচালকের প্রশংসায় পঞ্চমুখ করতে দেখা যায় নায়ক দেবকে। আগামী ১৩ই জানুয়ারি ভালোবাসার গল্প দিয়ে তৈরি এই সিনেমা মুক্তি পাবে। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন সৌম্য মুখার্জি থেকে শুরু করে শ্বেতা মিশ্র সহ একাধিক তারকা।







