‘সুবর্ণলতা’ ধারাবাহিকের মাধ্যমে বিনোদন জগতে পথ চলা শুরু করেছিলেন অভিনেত্রী ইপ্সিতা। এরপর একের পর এক ধারাবাহিকের মাধ্যমে মানুষের মনে নিজের জায়গা করে নিয়েছেন। ২০২২ সালেই তিনি বড় পর্দায় পা রেখেছেন। এবার ফের তাকে দেখা যাবে বড় পর্দায়। তবে এবার কার সিনেমায় দেখা যাবে অভিনেত্রীকে?
সুবর্ণলতা ধারাবাহীকে নায়িকার ছোটবেলার চরিত্রে ধরা দিয়েছিলেন ইপ্সিতা। এরপর জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘কেয়াপাতার নৌকা’য় মুখ্য ভূমিকায় অভিনয় করেন অভিনেত্রী। তারপর থেকেই বঙ্গের অন্দরমহলের পছন্দের মুখ হয়ে উঠেছেন তিনি। এরপর ছোটপর্দায় ‘এক্কাদোক্কা’, ‘ধুলোকণা’র মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে বাজিমাত করেছেন নায়িকা।
এরপর বড় পর্দায় নিজেকে প্রকাশিত করেন ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’ সিনেমার মাধ্যমে। যেখানে তিনি প্রধান চরিত্রে মানুষের সামনে ধরা দিয়েছেন। এবার ফের তাকে দেখা যাবে বড় পর্দায়। এবার অঙ্কুশের সঙ্গে প্রথমবার একই সিনেমায় দেখা যাবে অভিনেত্রীকে। অঙ্কুশের নতুন সিনেমা ‘নারী চরিত্র বেজায় জটিল’ আসতে চলেছে। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে সিনেমার শুটিং। সেখানেই নায়ক অর্থাৎ অঙ্কুশের বোনের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী ইপ্সিতাকে। এবার বড় পর্দায় নতুন সিনেমায় নতুন চরিত্রে অভিনেত্রী বাজিমাত করতে পারে কি না সেটাই এখন দেখার।







