বিনোদন

অসুস্থ রাঙামতী তীরন্দাজের নায়িকা

ছোট পর্দায় পথ চলা শুরু হলো রাঙামতী তীরন্দাজ ধারাবাহিকের মাধ্যমে। প্রথম ধারাবাহিকী একেবারে নায়িকার ভূমিকায় দেখা গেল মনীষা মন্ডল। তবে এখন কেমন আছেন তিনি? তিনি কি কোন ভাবে অসুস্থ রয়েছেন?

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো রাঙামতী তীরন্দাজ। যা ইতিমধ্যেই মানুষের প্রশংসা কুড়োতে শুরু করে দিয়েছে। সেখানে মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেত্রী মনীষা মন্ডল। এটাই ছোট পর্দায় তার প্রথম ধারাবাহিক। ছোট পর্দায় তিনি নতুন হলেও থিয়েটার জগতে তিনি বহু পরিচিত। দীর্ঘদিন থিয়েটার করার পর এবার ধারাবাইকে পা রাখলেন তিনি। অভিনেত্রী ধারাবাহিকতার অভিনয়ের মাধ্যমে ইতিমধ্যেই মানুষের মন জয় করে নিয়েছে। তাই মানুষের মধ্যে তাকে নিয়ে কৌতুহল বেড়েছে। তাই অনেকের মনে প্রশ্ন উঠেছে, কেমন আছেন রাঙামতী তীরন্দাজ ধারাবাহিকের রাঙামতী?

নাইকার বাড়ি মুর্শিদাবাদে। তবে কর্মসূত্র তাকে কলকাতায় থাকতে হচ্ছে। তাই জন্য বর্তমানে তিনি ভাড়া বাড়িতেই রয়েছেন। তবে এবার নিজের বাড়ির জন্য খোঁজ করতে বেরিয়ে ঘটলো বিপত্তি। বাড়ি খোঁজার কারণে বিভিন্ন জায়গায় হেঁটে যেতে হয়েছে। যার ফলে বাড়ি ফেরার পর অভিনেত্রীর পা ফুলে যায়। তাই পায়ের ব্যথায় তিনি একেবারে শয্যাসাই হয়ে পরেছেন। তাই জন্য রবিবার ছুটি পেয়েছেন তিনি। তবে সোমবার থেকে তার কাজে ফেরার কথা থাকলেও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি কাজের যোগ দেবেন বলে জানিয়েছেন অভিনেত্রী। বর্তমানে 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি বাড়িতে বসেই উপভোগ করলেও নিচে এক ফোঁটা পা রাখতে পারছেন না। তাই এবার রাঙামাটি তীরন্দাজ ধারাবাহিকে গল্পের মোর কোন দিকে ঘোরে সেই দিকেই নজর থাকবে সকলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.