বিনোদন

‘বেবি জন’ এর কটাক্ষ নিয়ে মন্তব্য বরুন ধাওনের

এই বছর বড়দিন উৎসব উপলক্ষ্যে দেশ জুড়ে মুক্তি পেতে চলেছে বরুন ধাওয়ান অভিনিত বেবি জন। বরুন ধাওয়ানের পাশাপাশি দেখা যাবে, কীর্তি সুরেশ, সলমান খান, জ্যাকি শ্রফ, ওয়ামিকা গাব্বি, সানায়া মালহোত্রা সহ আরও কলাকুশলীদের।
গত সপ্তাহে ট্রেলার মুক্তি পাওয়ার পরথেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে সারা জাগিয়েছে বেবি জন। তারপর থেকেই এই সিনেমা ঘিরে বহু মতামত ছড়িয়ে পরে সমাজ মাধ্যমে।
অনেকের মতে, ২০১৬ সালের জনপ্রিয় তামিল সিনেমা থেরি সিনেমার অনুকরণ এই সিনেমাটি। দক্ষিণী সিনেমার অনুকরণ বলে অনেকেই এই সিনেমাটি নিয়ে কটাক্ষ করেছেন সোশ্যাল মিডিয়ায়। তাই ‘বেবি জন’ প্রসঙ্গে এবার নিজেই মুখ খুললেন বরুণ।
বরুণ আরও জানান , এই সিনেমায় গল্পের একেবারে অন্যরকম দিক দেখা যাবে। আপনি যদি মনে করেন এটি একটি রিমেক সিনেমা, তাহলে আপনি ভুল ভাবছেন। বেবি জন কোন মতে রিমেক সিনেমা নয়।
‘বেবি জন’ সিনেমাটি একটি অ্যাকশন ড্রামা জনারের সিনেমা। এই সিনেমা পরিচালনা করছেন কেলিস এবং প্রযোজনা করছেন অ্যাটলি। এই সিনেমায় বরুণকে দেখা যাবে একজন পুলিশ অফিসার এবং একজন সিঙ্গেল বাবার ভূমিকায়।
‘বেবি জন’ সিনেমার একটি ডায়লগ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বহুল প্রচলিত হয়েছে, আমার মতো অনেকেই হয়তো আগে এসেছে কিন্তু আমি প্রথমবার এসেছি।
এ্যাটলি ‘জওয়ান’ সিনেমাটি পরিচালনা করে বলিউডে সুনাম অর্জন করেছে। তবে এবার পরিচালকের ভূমিকায় নয় বরং প্রযোজকের ভূমিকায় দেখা যাবে তাকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.