বিশ্ব

ট্রাম্পের প্ল্যাটফর্মে ওবামা গ্রেফতারের ‘ভিডিও’! উঠল প্রশ্ন, এই কি নির্বাচনী প্রচারে এআই-এর ভবিষ্যৎ?

আবার বিতর্কের কেন্দ্রে ডোনাল্ড ট্রাম্প। এ বার নিশানায় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ‘ট্রুথ সোশ্যাল’-এ শেয়ার করলেন এমন একটি চাঞ্চল্যকর ভিডিও, যেখানে ওভাল অফিসের ভিতরে ওবামাকে হাতকড়া পরিয়ে গ্রেফতার করছে এফবিআই—পেছনে দাঁড়িয়ে রহস্যময় হাসি মুখে ট্রাম্প নিজে!

ভিডিওটি ভাইরাল হলেও দ্রুতই জানা যায়, এটি একটি ডিপফেক এআই ভিডিও। তাতে থেমে থাকেনি বিতর্ক। সমালোচকদের একাংশ একে ‘উস্কানিমূলক’, কেউ আবার ‘এপস্টিন ফাইলস’ বিতর্ক থেকে নজর ঘোরানোর চাল বলে অভিযোগ তুলেছেন।

ভিডিওর শুরুতেই ওবামা ও বাইডেন-সহ একাধিক ডেমোক্র্যাট নেতার বক্তব্য—‘আইনের ঊর্ধ্বে কেউ নয়।’ এরপর ব্যঙ্গাত্মক ‘পেপে দ্য ফ্রগ’ মিম ও চূড়ান্ত মুহূর্তে আসে ওবামার ‘গ্রেফতার’ ও ‘হাজতবাস’-এর ভুয়ো দৃশ্য।

তবে ঘটনাটি নিছক এডিটেড ভিডিও হলেও এর রাজনৈতিক তাৎপর্য গভীর। এর সঙ্গে জুড়ে গেছে ট্রাম্পের ঘনিষ্ঠ তুলসি গ্যাবার্ডের সাম্প্রতিক বিস্ফোরক অভিযোগও। তাঁর দাবি, ২০১৬ সালের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ সংক্রান্ত গোয়েন্দা রিপোর্ট ‘মনগড়া’ভাবে তৈরি করে ওবামা প্রশাসন রাজনৈতিক উদ্দেশ্য সাধন করেছিল।

এই ঘটনা ফের চোখে আঙুল দিয়ে দেখাল—নির্বাচনী লড়াইয়ে এআই ও ডিপফেক প্রযুক্তির অপব্যবহার কতটা মারাত্মক মোড় নিতে পারে। প্রশ্ন উঠছে—গণতন্ত্রের ভবিষ্যৎ কি প্রযুক্তির হাতে কুক্ষিগত হয়ে পড়ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.