রাজ্য

SSC মামলায় আজ সুপ্রিম টার্নিং পয়েন্ট, ২১ জুলাই মমতার সভার দিনেই চূড়ান্ত রায়!

সরাসরি প্রভাব পড়তে পারে হাজার হাজার চাকরিপ্রার্থীর ভবিষ্যতের উপর

আজ, ২১ জুলাই—যেদিন ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের শহিদ দিবসের সভা, ঠিক সেই দিনেই দিল্লির সুপ্রিম কোর্টে হতে চলেছে স্কুল সার্ভিস কমিশন (SSC) সংক্রান্ত মামলার গুরুত্বপূর্ণ শুনানি।

কী নিয়ে শুনানি?
২০১৬ সালের নিয়ম না ২০২৫ সালের গেজেট—কোন নিয়মে হবে নিয়োগ? সেই প্রশ্নেই উঠেছে মামলা।

চাকরিপ্রার্থীদের অভিযোগ, নতুন নিয়মে বয়স ছাড়, অভিজ্ঞতার নম্বরসহ একাধিক বিষয় জটিল ও পক্ষপাতদুষ্ট।

হাইকোর্ট জানিয়েছিল, ২০২৫ সালের নিয়মেই হবে নিয়োগ। সেই রায় চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে আপিল।

কোন কোর্টে শুনানি?
শুনানি হতে পারে সুপ্রিম কোর্টের ১৪ নম্বর কোর্টে।

মামলাটি বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের রায়ের বিরুদ্ধে করা হয়েছে।

আরও একটি বিতর্কিত শুনানি:
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানিও আজই।

একই দিনে দুই গুরুত্বপূর্ণ মামলায় চোখ আজ সুপ্রিম কোর্টের দিকে।

ধর্মতলার জনসমুদ্রে নেতা-নেত্রীর ভাষণ যতই গর্জন করুক, দিল্লির সুপ্রিম কোর্টের রায় আজ বহু চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ নির্ধারণ করতে চলেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.