Uncategorizedজেলা

মিষ্টি মেলায় চার কেজি ছানার দেড় কেজি ওজনের ল্যাংচা! মিষ্টির আকর্ষণে উৎসাহী ক্রেতা ও বিক্রেতা

পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এক ব্লকের দোগাছিয়া পঞ্চায়েতের দোগাছিয়া দোল এলাকায় আনুমানিক পাঁচশো বছরের অধিক পুরাতন দোল উৎসবকে সামনে রেখে বড় মিষ্টির মেলা। একটি মিষ্টির দাম দেড় হাজার টাকা! বড় মিষ্টির আকর্ষণে দূর দূরান্ত থেকে হাজির হয় দোগাছিয়ার দোল উৎসবের মেলায় বহু উৎসাহী মানুষ।

পাঁচ টাকা থেকে শুরু হওয়া মিষ্টি এই বছর পৌঁছেছে দেড় হাজার টাকা পর্যন্ত। সোমবার থেকে শুরু হওয়া মিষ্টির মেলা চলবে বৃহস্পতিবার পর্যন্ত বলে জানা যায়। চার দিন ধরে বেচা-কেনা হবে মিষ্টি। মিষ্টির মেলা প্রসঙ্গে এক ব্যবসায়ী জানান, প্রতিবছরই দোল পূর্ণিমা উপলক্ষে দূর দূরান্ত থেকে মিষ্টি কিনতে হাজির হয় মেলায় বহু ক্রেতা, তাদের কথাকে মাথায় রেখে এই বছর সর্বাধিক এখনো পর্যন্ত দেড় হাজার টাকার মিষ্টি তৈরী করা হয়েছে। তাতে ব্যবহার করা হয়েছে চার কেজি ছানা একই সাথে একটি মিষ্টি তৈরি করতে সময় লেগেছে তিন ঘন্টারও বেশি। আর এইরূপ আকৃতির মিষ্টির মেলার জন্যই প্রতিদিনই উপচে পড়া ভিড় হয় মেলায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.