কলকাতা

প্রয়াত দূরদর্শন সংবাদ পাঠের ছন্দা সেন

প্রয়াত হলেন কলকাতা দূরদর্শনের উজ্বল নক্ষত্র ছন্দা সেন। আকাশবানী ছিল তাঁর কর্মক্ষেত্র।খবর পড়তেন দূরদর্শনেও।সুরহীন কন্ঠের সংবাদ পাঠ ছিল সেই যুগের রীতি।যাঁরা পথ প্রদর্শক ছিলেন তাঁদেরই মধ্যে একজন হলেন ছন্দা সেন। এই চলতি বছরের জুন মাসে‌ তাঁর পুরনো বন্ধুর হাতে ফুলের তোড়া দেখে বিহ্বল হয়ে বলেছিলেন, ‘মনে পড়ে?আমরা যেতাম বিধানসভায় পুষ্প প্রদর্শনী দেখতে!’ । বেশ কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। শারীরিক অবস্থার অবনতি দেখে গত বুধবার এসএসকেএম হসপিটালে রাত ২ টো নাগাদ নিয়ে যাওয়া হয়। সেখানেই মাত্র ৭৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শ্রীমতী ছন্দা সেন।রেখে গেছেন‌ তাঁর সংসার, স্বামী, কন্যা আর অসংখ্য গুনমুগ্ধ তাকে । তাই আজও তার স্মৃতিগুলো অমলিন হয়ে আছে।১৯৭৪ সালে তিনি আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগে যোগ দেন সংবাদ পাঠিকা হিসাবে। পরের বছর যোগ দেন দূরদর্শনে। কলকাতার ভবানীপুরে পৈতৃক বাড়িতেই থাকতেন ছন্দাদেবী। পড়াশোনা করেছেন লেডি ব্রেবর্নে কলেজে।দূরদর্শনের জন্মলগ্ন থেকেই তাঁর উপস্থিতি পর্দায়। আপাত রাশভারী ছন্দা সেন‌ ভিতরে ছিল না সামান্যতম অহঙ্কার। আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত স্তরের কর্মীদের সঙ্গে ছিল তাঁর আলাপ। আকাশবাণীতে তাঁর দীর্ঘদিনের বন্ধু জলি ব্রহ্ম বলেন, ‘অনেক দিন একসঙ্গে কাজ করেছি। বয়সে অনেকটাই বড়। কিন্তু কখনও মনে হয়নি বয়সে বা অভিজ্ঞতায় বড়। আমরা ‘তুই’ সম্বোধন করেই কথা বলতাম। গত এক বছর ধরে নানা রকম সমস্যায় ভুগছিলেন। জুন মাসে একবার ভাবনীপুরের বাড়িতে গিয়ে দেখা করে এসেছিলাম।’
এছাড়াও আকাশবাণীর অবসরপ্রাপ্ত আধিকারিক কৃষ্ণশর্বরী দাশগুপ্ত বলেন, ‘আগে দূরদর্শনে ছন্দাদিকে খবর পড়তে দেখতাম। তার পর ১৯৯১ সালে যখন যোগ দিলাম আকাশবাণীতে, তখন আলাপ হল ওঁনার সঙ্গে। বয়সে বড় হলেও খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। পরে একসঙ্গে কাজ করেছি। প্রাত্যহিকী বলে একটি অনুষ্ঠান হত আকাশবাণীতে, ছন্দাদি কাজ করেছেন মহিলা মহলেও।’

•পরিবার সূত্রে জানা গিয়েছে:-ছন্দা সেনের হৃদযন্ত্র সংক্রান্ত কিছু সমস্যা ছিল এছাড়াও সমস্যা ছিল চোখেও। গত এক বছরে বহু বার অসুস্থ হয়েছেন। গত কয়েকদিন চিকিৎসাধীন ছিলেন এসএসকেএমে। আজ সকালে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে কেওড়াতলা মহাশ্মশানে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.