নিজস্ব সংবাদদাতা : ভোট প্রহসন রুপান্তরিত করার জন্য এবিটিএ ও এ বি পি টি এ এর যৌথ উদ্যোগে আজ বহরমপুর শহরের বিভিন্ন এলাকায় ধিক্কার মিছিল ও পথসভা করা হয়। তাদের মূলত দাবি, নদীয়া জেলায় প্রীজার্ভিং অফিসার রেবতী মোহন বিশ্বাস জোর করে ডিউটি করানোর জন্য মৃত্যু বরণ করেছেন। এই মৃত্যুভার সরকারকে নিতে হবে। পাশাপাশি স্কুল গুলিতে বুথ করার পরে দেখা যাচ্ছে বেশিরভাগ স্কুল গুলিতে ভাঙচুর ও লুঠ হয়েছে। ক্ষতিপূরণ যারা এই কাজ করেছে তাদের কাছে থেকে আদায় করে দিতে হবে।
এছাড়াও তারা আরও অভিযোগ করেন যে, তৃনলের দৃস্কৃতী এই ভোট কে প্রহসনে পরিণত করেছে। যেখান পুলিশ নিরব দর্শক হিসেবে ছিলো। যদি শাসক দল ভোটলুট না করতো হয়তো যা ভোট পেয়েছেন তার থেকে অনেক কম মাত্রায় পেতো। এক প্রকার তৃনমূল তথা শাষক দলের এই আচরণের জন্য রাজ্যের এবিটিএ ও এবিপিটি এ রাস্তায় নেমেছেন। আগামী তাও থাকবেন বলে জানালেন।







