কোথাও ভূমিকম্প হওয়ার পর আফটার শকের কথা তো সবাই জানেন , কিন্তু একবারে একটানা চারদিন কম্পনের কথা কেউ শুনেছেন ? বাংলার একেবারে কাঁধ ঘেঁষে থাকা , রাজ্য এমনই খানিকটা খারাপ সংকেত দিচ্ছে । বিশেষজ্ঞরা ইতিমধ্যেই এই ঘটনা , বোঝার চেষ্টা করছেন । বিশেষজ্ঞদের মতে , খারাপ কিছুই ঘটতে চলছে । এমনকি নিরাপদ আশ্রয় খোঁজার পরামর্শও দেওয়া হয়েছে ।
জানা গিয়েছে , শুক্রবার থেকে ১০ তারিখ অর্থাৎ মঙ্গলবার সকাল পর্যন্ত , সিকিম মোট ৩৯ বার কেঁপে উঠেছে । রিখটার স্কেলে কম্পনের মাত্রা ওঠে ৩-৪ । কম্পন মাত্রা খুব কম হলেও , এতবার কম্পন হওয়ার কারণ কি ? পূর্বে একসাথে এত বেশি কম্পন আগে কখনই খুব একটা দেখা যায়নি ।
প্রথমে শুক্রবার গভীর রাতে ভূমিকম্প হয় সিকিমে । উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় , সেই কম্পনের প্রভাব অনুভূত হয় । সেই ভূমিকম্পের ৪ ঘন্টা ১২ মিনিট পর , ফের পরপর ১২ বার ভূমিকম্প অনুভূত হয় । আর মঙ্গলবার সকাল পর্যন্ত আসতে আসতে , সেই কম্পনের সংখ্যা দাঁড়ায় ৩৯ ।
বিশেষজ্ঞদের মতে , এই কম্পন ফোর শক বলে বিবেচিত হতে পারে। বড় ভূমিকম্পের পূর্বে এমনটা হয়। পঙ্গপালের ঝাঁক যেভাবে আসে , এই ভূমিকম্পও সেভাবে আসে । উল্লেখ্য , মঙ্গলের সকালেও ভূমিকম্প হয় , নামচি, মঙ্গনে । যার ফলে বিশেষজ্ঞরা কোনো বড়সড় ভূমিকম্পের আশঙ্কা করছেন । সিকিমের বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে , ইতিমধ্যেই সতর্ক থাকার এবং নিরাপদ আশ্রয় খুঁজে রাখার নির্দেশ দেওয়া হয়েছে ।







