দেশ

ফের পরিবর্তন ১০০ ও ৫০০ টাকার নোটে ! পুরোনো নোট গুলির কি হবে ?

অনলাইন পেমেন্টের যুগেও , আজও বহু মানুষের ভরসা নগদ টাকাই । বহু মানুষই আজও নগদ টাকা দিয়েই লেনদেন করেন । কিন্তু এই লেনদেনের সময় আপনারা কি খেয়াল করেছেন আপনাদের হাতে বা পকেটে যে ১০০ ও ৫০০ টাকার নোট রয়েছে , তা কিছুটা পরিবর্তন হয়েছে । কি বদলে গিয়েছে নোটে ? তবে কি ফের ব্যাংকে লাইন দিয়ে , নোট পরিবর্তন করতে হবে ?

জল নোট রুখতে এবং নোটের আয়ু বাড়াতেই এই পরিবর্তন । RBI জানিয়েছে , দৈনিক লেনদেনের ক্ষেত্রে আমরা ১০০ ও ৫০০ টাকার নোটই সব থেকে বেশি ব্যবহার করি । বেশি ব্যবহারের ফলে , এই নোটগুলি তাড়াতাড়ি মলীন হয়ে যায় , যার ফলে অনেক সময়ই ছিঁড়ে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ।

তাই এবার ১০০ টাকার নোটের ক্ষেত্রে , ওয়াটারমার্ক অথেনটিকেশন আরও স্পষ্ট করে , মাইক্রো লেটারিং আরো স্পষ্ট করা হয়েছে । এবং ৫০০ টাকার নোটে , নোটের রং আরোও উজ্জ্বল করে , মাইক্রো প্রিন্টিং বেশি স্পষ্ট করা হয়েছে ।

তবে এখনো প্রশ্ন , ফের কি ব্যাংকে গিয়ে লাইন দিয়ে পুরোনো নোট পরিবর্তন করতে হবে ? RBI জানিয়েছে , সেসব কিছুই করতে হবে না । পুরোনো এবং নতুন দুই ধরনের নোটই গ্রহণ করা হবে । এটিএমেও পাওয়া যাবে , পুরোনো এবং নতুন দুই ধরনের নোটই । পুরোনো নোটের জন্য , কোনো সমস্যা হবে না লেনদেনের ক্ষেত্রে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.