বিদেশ

কামব্যাক ডার্ক প্রিন্সের, আশার আলো দেখাতে পারবেন তারেক!

এক কথায় যাকে বলে কামব্যাক । তারেক রহমান সেটাই করে দেখালেন। ২০০৮ সালে , নিজের দেশেই গ্রেফতার হয়েছিলেন খালেদা পুত্র । তারপর জামিন পেতেই ছেড়েছিলেন দেশ । তারপর , বাংলাদেশ কার্যত উত্তাল হয়ে পড়লেও , তখনও তিনি ফেরেননি নিজের দেশে । সম্প্রতি , প্রায় ১৭ বছর পর , দেশে ফিরলেন তিনি। আর এত বছর পর দেশে ফিরেই পাল্টে দিলেন সব । জামিন পেয়ে দেশ ছেড়েছিলেন , আর এবার দেশে ফেরার এক মাসের মধ্যেই তাঁর জন্য অপেক্ষা করছে প্রধানমন্ত্রীর পদ ।

মা খালেদা জিয়ার আড়ালে থেকেও , নানান গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন তারেক । তাই অনেকেই তাঁকে ডার্ক প্রিন্স বলে চেনেন । আর এবার সেই ডার্ক প্রিন্সেরই কামব্যাক ।

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত মা খালেদা জিয়ার আড়ালে থেকেই সরকার চালাতেন তারেক । কিন্তু ২০০৮ সালে দুর্নীতির অভিযোগে গ্রেফতারির পর , জামিন পেয়ে দেশ ছাড়েন চিকিৎসার জন্য। বাংলাদেশ ছেড়ে , লন্ডনে সপরিবারে থাকা শুরু করেন । ১৭ বছর ধরে সেখানে থেকেই , সক্রিয়ভাবে বিএনপির সঙ্গে যুক্ত ছিলেন তারেক । অবশেষে ২০২৫ সালের শেষভাগে মা খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর , সপরিবারে নিজ দেশে ফেরেন তারেক । কিন্তু ততদিনে বাংলাদেশে সব পরিবর্তন হয়ে গেছে । পরিস্থিতি উত্তাল । তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকার । আর এবার দুই বছর ধরে , বাংলাদেশ যে অশান্তকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে , তাতেই আশার আলো দেখিয়ে প্রধানমন্ত্রী হতে চলেছেন তারেক রহমান ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.