Uncategorized

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশের পর হাওড়া পুরসভায় বিশেষ বৈঠক

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশের পর হাওড়া পুরসভায় বিশেষ বৈঠক। আজ এই বৈঠকে উপস্থিত রাজ্যের মন্ত্রী অরূপ রায়, মনোজ তিওয়ারি, হাওড়ার জেলাশাসক, পুলিশ কমিশনার, পুর প্রশাসক ও পুর কমিশনার। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর হাওড়া শহরের সামগ্রিক উন্নয়ন কিভাবে আরো ত্বরান্বিত করা যায় তা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বেআইনি বহুতল, অবৈধ পার্কিং, টোটো দৌরাত্মক কিভাবে আটকানো যায় এবং হকার সমস্যা সমাধান নিয়ে আলোচনা হয়।

দীর্ঘদিন হাওড়া পুরভোট হয়নি। পুরসভার জনপ্রতিনিধি নেই।তাই উন্নয়ন বাধাপ্রাপ্ত হচ্ছে। এই অভিযোগ বারবার আসছে।সে কারনে আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠক শেষে মন্ত্রী অরূপ রায় জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পালন করা হবে, যেখানে যেখানে বেআইনি কাজকর্ম চলছে সর্বক্ষেত্রে পুলিশ দ্রুত পদক্ষেপ নেবে। এছাড়াও বেআইনি জায়গায় টোটো পার্কিং করা যাবে না। তাদের জন্য নির্দিষ্ট একটি জায়গা করে দেওয়া হবে। পুরোটাই আইনের অনুশাসনের মধ্যে নিয়ে আসা হবে।

এছাড়া টোটো মালিকদের জন্য সতর্ক বার্তা। টোটো মালিকদের নিজের টোটো নিজেকেই চালাতে হবে, একাধিক টোটো কিনে ভাড়া দিয়ে রোজগার করলে চলবে না। বেআইনি কাজকর্মে যুক্ত যারা তাদের ক্ষেত্রে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হতে পারে। এর পাশাপাশি বেআইনি নির্মাণ ক্ষেত্রে একই পদক্ষেপ জারি করা হয়েছে। এবং গ্রেফতারী পরোয়ানা, ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে।

অন্যদিকে বৈঠক শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি জানান, হাওড়া শহরে প্রচুর বেআইনি টোটো চলাচল করছে। কিভাবে এই টোটো চলাচলের সমস্যার সমাধান করা ও শহরকে সুন্দর রাখার নানান বিষয় আলোচনায় উঠে এসেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.