বিনোদন

৫০ তম সিনেমা নিয়ে শ্যুটিং ফ্লোরে উঠলেন বাংলার তারকা দেব

বছরের শুরুতেই ৩টি গুরুত্বপূর্ণ সিনেমার ঘোষণা করেছিলেন প্রযোজক তথা নায়ক দেব। তবে বাই অ্যাম্বুলেন্স দাদা সিনেমার ঘোষণা তিনি ২০২৫ এর শেষেই করেছিলেন। প্রথম থেকেই সকলেই প্রবল আশায় বুক বেঁধেছিল যে অভিনেতার ৫০ তম সিনেমায় কোন চমক থাকতে চলেছে। সেই চমকই হল এই সিনেমা। এবার ২৬-এর শুরুতেই এই সিনেমার মাধ্যমে নতুন যাত্রা শুরু হল এই টলি তারকার।

বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রিতে বহু বিতর্ক চললেও একটা কথা সকলকে মানতেই হবে দেবের সিনেমা বড় পর্দায় আসা মানেই হিট। এই ধারাকেই গত কয়েক বছর ধরেই অব্যাহত রেখেছেন প্রযোজক তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। ‘প্রজাপতি ২’ সিনেমা যখন বড়পর্দায় রং ঝরাচ্ছে ঠিক তখনই উঠে আসে এই ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা সিনেমার’ পোস্টার। ২০১৭ সালে ‘পদ্মশ্রী’ প্রাপ্ত করিমুল হকের জীবন কাহিনী নিয়ে গড়ে ওঠা এই সিনেমা। জলপাইগুড়ির রাজাডাঙার ধলাবাড়ির বাসিন্দা এই করিমুল হক প্যান্ডারমিক পরিস্থিতিতে কিভাবে বহুল রোগীকে নিজের বাইক অ্যাম্বুলেন্সের মাধ্যমে হাসপাতালে পৌঁছে দিয়েছে সেটাই উঠে আসবে এই সিনেমার গল্পে।

এই সিনেমার গল্পের দাবি পেতে অনেক জটিলতা পেরোতে হয় অভিনেতাকে। অবশেষে এই গল্পের অনুমতি পেতেই নায়ক নিজের ৫০ তম চমক দিতে চলেছেন। বহুদিন ধরেই জলপাইগুড়িতে চলে রেইকি। সমস্ত প্রস্তুতি এবার শেষ। পাশাপাশি করিমুল হকের চরিত্রে অভিনয় করার জন্য নিজের লুকোচ সেট করেছেন দেব। এবার সমস্ত প্রস্তুতি শেষে অবশেষে শ্যুটিং ফ্লোরে উঠলো ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ সিনেমা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে এই সিনেমার শুভ মহরতের ছবি। তখন থেকেই সকলে প্রশ্ন তুলেছিল কবে জোড় কদমে এই সিনেমার শ্যুটিং শুরু হবে? সেই উত্তর মুখে না দিলেও এবার কাজে দিলেন নায়ক। সমাজ মাধ্যমে এই সিনেমার শ্যুটিং শুভ আরম্ভ হওয়ার ছবি। সেখান থেকেই সকলকেই নতুন যাত্রার সূচনার বিষয় জানালেন। দেবের ২৬ সালের প্রথম সিনেমা অর্থাৎ তার ৫০ তম সিনেমা বড় পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে দিনগুলো শুরু করেছে ৮ থেকে ৮০ সকলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.