রাজ্য

“রাস্তার অটোচালক থেকে সুইজারল্যান্ডের রেস্তোরাঁ—রণজিৎ সিং-এর সিনেমাটিক যাত্রা”

এমন গল্প যেন সিনেমার পর্দা ছেড়েই উঠে এসেছে বাস্তবে!
রাজস্থানের সাধারণ অটোচালক রণজিৎ সিং রাজ—দশম শ্রেণিও পাশ করতে পারেননি। ছোটবেলা থেকে দারিদ্র্য, গায়ের রং নিয়ে ঠাট্টা–তাচ্ছিল্য শুনেছেন। অথচ আজ সেই রণজিৎ ইউরোপে নিজের রেস্তোরাঁ খোলার স্বপ্ন দেখছেন, আর তার ঝুলিতে রয়েছে এক সফল ইউটিউব চ্যানেলও।

সবকিছুর শুরু জয়পুরের রাস্তায়। মাত্র ১৬ বছর বয়সে অটো চালানো শুরু করেন তিনি। ২০০৮ সালে লক্ষ্য করেন, অনেক অটোচালক বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে ইংরেজি, ফরাসি কিংবা স্প্যানিশে কথা বলছেন। এখানেই অনুপ্রেরণা পান রণজিৎ। নিজে ইংরেজি শিখে বিদেশি পর্যটকদের জন্য ট্যুরিস্ট গাইড ব্যবসা শুরু করেন। সেই ব্যবসাই বদলে দেয় তার ভাগ্যের পথ।

একদিন পরিচয় হয় এক ফরাসি পর্যটকের সঙ্গে, যিনি পরে তার জীবনসঙ্গিনী হন। জয়পুর ভ্রমণের সময় দু’জনের মধ্যে জন্ম নেয় প্রেম। স্কাইপে চলতে থাকে যোগাযোগ। বহুবার ভিসা না পেলেও শেষমেশ দূতাবাসের সামনে ধরনায় বসে তিন মাসের পর্যটক ভিসা আদায় করেন রাজ। এরপর ২০১৪ সালে বিয়ে, এখন তাদের এক সন্তানও রয়েছে।

বর্তমানে রাজ সপরিবারে থাকেন সুইজারল্যান্ডের জেনেভায়। কাজ করছেন একটি রেস্তোরাঁয়, আর নিজের ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভাগ করে নিচ্ছেন ভ্রমণের অভিজ্ঞতা।

রণজিৎ সিং রাজের এই জীবনকাহিনি যেন জীবন্ত প্রমাণ— আত্মবিশ্বাস, পরিশ্রম আর ভালবাসা থাকলে জীবনের প্রতিটি বাধা টপকে গড়ে তোলা যায় সাফল্যের নতুন গল্প।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.