রাজ্য

১০০ দিনের কাজ আটকে, গ্রামীণ অর্থনীতির লাইফলাইন হয়ে উঠছে ‘কর্মশ্রী’ প্রকল্প

হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও কেন্দ্র এখনও রাজ্যে ১০০ দিনের কাজ চালু করতে অনীহা দেখাচ্ছে। উল্টে একের পর এক আইনি জটিলতার ফাঁদে জড়িয়ে পড়ছে এই প্রকল্প। এর মাঝেই রাজ্যের বিকল্প উদ্যোগ— ‘কর্মশ্রী’— গ্রামীণ অর্থনীতির একমাত্র ভরসা হয়ে উঠছে।

চলতি অর্থবর্ষে ইতিমধ্যেই ১৫ কোটিরও বেশি কর্মদিবস তৈরি করেছে এই প্রকল্প। কাজ পেয়েছেন ৪৭ লক্ষ ৫০ হাজারের বেশি শ্রমিক। প্রতিটি পরিবার গড়ে ৬৪ দিন করে কাজ পেয়েছে। তাঁদের মজুরি বাবদ রাজ্য সরকার দিয়েছে ৩,০৩৩ কোটিরও বেশি টাকা।

জেলাভিত্তিক কর্মসংস্থানের নিরিখে এগিয়ে রয়েছে পূর্ব মেদিনীপুর— এখানে কাজ পেয়েছেন ৬ লক্ষেরও বেশি মানুষ। দ্বিতীয় স্থানে নদিয়া, যেখানে কাজের সুযোগ পেয়েছেন ৪ লক্ষ ৫৬ হাজারেরও বেশি শ্রমিক। জেলার শাসক এস অরুণ প্রসাদ স্পষ্টই জানিয়েছেন—
“কর্মশ্রী প্রকল্প গ্রামবাংলার অর্থনীতিকে নতুন গতি দিয়েছে। আমাদের লক্ষ্য আরও বেশি সংখ্যক জব কার্ড হোল্ডারকে এর আওতায় আনা।”
তৃতীয় স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর।

উল্লেখযোগ্য বিষয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে ৫০ দিনের কাজের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বাস্তবে, বিভিন্ন জেলায় কর্মদিবসের সংখ্যা বেড়ে গড়ে ৮০ দিনে পৌঁছেছে।

কেন্দ্রীয় সরকার যেখানে ১০০ দিনের কাজ আটকে রেখেছে, সেখানে বাংলার ‘কর্মশ্রী’ প্রকল্প শুধু কর্মসংস্থানই নয়, লক্ষ লক্ষ পরিবারকে বাঁচিয়ে রেখেছে অন্নসংস্থানের আলোয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.