কলকাতা

ট্রাফিকের গতি বাড়াতে বড় পদক্ষেপ, একাধিক ক্রসিংয়ে ‘স্পট ডেভেলপমেন্ট’ শুরু কলকাতা

Kolkata: শহরের ট্রাফিক ব্যবস্থাপনায় বড়সড় বদলের পথে কলকাতা পুলিশ। যান চলাচল আরও সুশৃঙ্খল ও নিরাপদ করতে মঙ্গলবার এক উচ্চপর্যায়ের বৈঠকে একাধিক জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট এসিপিদের তত্ত্বাবধানে প্রতিটি ট্রাফিক গার্ডের অধীনে একটি করে গুরুত্বপূর্ণ ক্রসিং বেছে নিয়ে ‘স্পট ডেভেলপমেন্ট’-এর মাধ্যমে উন্নয়নের রূপরেখা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে অতিরিক্ত সিপি (চতুর্থ) স্পষ্ট করে জানান, প্রতিটি ট্রাফিক গার্ড যেন নিজস্ব উদ্যোগে একটি নির্দিষ্ট ক্রসিং নির্বাচন করে সেখানে যানবাহন চলাচল ও পথচারী পারাপার আরও মসৃণ করার ব্যবস্থা নেয়। লক্ষ্য—যানজট কমানো, দুর্ঘটনা রোধ এবং সাধারণ মানুষের ভোগান্তি হ্রাস।
যুগ্ম নগরপাল (ট্রাফিক) রূপেশ কুমার গোটা পরিকল্পনার খুঁটিনাটি ব্যাখ্যা করে বলেন, নির্বাচিত ক্রসিংগুলিকে এমনভাবে উন্নত করতে হবে যাতে বাস্তবিক অর্থেই ট্রাফিকের গতি বাড়ে এবং শৃঙ্খলা বজায় থাকে। পথচারীদের জন্য সুনির্দিষ্ট ও সুশৃঙ্খল ক্রসওভার তৈরি, পরিষ্কার সাইনেজ এবং সামগ্রিক সৌন্দর্য রক্ষা—সব দিকেই নজর দিতে হবে।
প্রতিটি পদক্ষেপের আগে ও পরে ছবি তোলা এবং সংক্ষিপ্ত ভিডিওগ্রাফি বাধ্যতামূলক করার নির্দেশও দেওয়া হয়েছে। এর ফলে ভবিষ্যতে কোনও তদন্ত বা মূল্যায়নে তথ্যপ্রমাণ হিসেবে তা কাজে লাগবে। উন্নয়ন প্রক্রিয়া ও ফলাফল তুলে ধরতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরির পরামর্শও দেওয়া হয়েছে সংশ্লিষ্ট আধিকারিক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.