বিনোদন

পঞ্চমবার বাবা আরমান মালিক, পায়েলের কোলে এল চতুর্থ সন্তান খুশির জোয়ার পরিবারে!

জনপ্রিয় ইউটিউবার ও বিগ বস ওটিটি ৩-এর প্রাক্তন প্রতিযোগী আরমান মালিকের পরিবারে আবারও খুশির হাওয়া। পঞ্চমবার বাবা হলেন তিনি। তাঁর প্রথম স্ত্রী পায়েল মালিক সম্প্রতি জন্ম দিলেন তাঁদের চতুর্থ সন্তানের। সুখবরটি নিজেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন আরমান, আর মুহূর্তের মধ্যেই ভরে যায় অভিনন্দনের বন্যায়।

ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করার মাধ্যমে বাবা হওয়ার এই সুখবর টি জানান আরমান মালিক ছবিতে দেখা যায়, হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন পায়েল মালিক, আর কোলে নবজাতককে নিয়ে বসে আছেন তিনি। যদিও সন্তানের মুখ বা লিঙ্গ কোনওটাই প্রকাশ করা হয়নি, তবুও অনুরাগীদের উচ্ছ্বাসে ভাটা পরেনি। এছাড়াও আরো একটি পোস্টে দেখা যায়, আরমানের দ্বিতীয় স্ত্রী কৃতিকা মালিক ও নবজাতককে কোলে নিয়ে আদর করছেন।

গোটা পরিবার যে এই নতুন সদস্যকে ঘিরে উচ্ছ্বসিত, তা স্পষ্ট সোশ্যাল মিডিয়ার ঝলকেই। বর্তমানে আরমান মালিকের দুই স্ত্রী পায়েল ও কৃতিকা। পায়েলের সঙ্গে তাঁর চার সন্তান এবং কৃতিকার সঙ্গে একটি সন্তান রয়েছে। এই নতুন সদস্যের আগমনে তাঁদের পরিবার আরও এক ধাপ বড় হল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.