বিনোদন

‘সরকার ৪’-এ নেই ঐশ্বরিয়া রায় বচ্চন! ছবিই অনিশ্চিত, স্পষ্ট জানালেন রামগোপাল বর্মা

বলিউডে ফের ‘সরকার’ ফ্র্যাঞ্চাইজির চর্চা ঘিরে তৈরি হয়েছিল জোর জল্পনা। শোনা যাচ্ছিল, আসতে পারে ‘সরকার ৪’, আর সেই সঙ্গেই বড় চমক হিসেবে ফিরতে পারেন ঐশ্বরিয়া রায় বচ্চন। তবে সেই জল্পনায় জল ঢেলে দিলেন পরিচালক রামগোপাল বর্মা নিজেই।

পরিচালকের স্পষ্ট বক্তব্য, ‘সরকার ৪’-এ ঐশ্বর্য রাই বচ্চনের থাকার কোনও প্রশ্নই নেই। তাঁর এই সোজাসাপ্টা মন্তব্যে হতাশ হয়েছেন অনুরাগীরা, কারণ বহুদিন ধরেই অভিনেত্রীর বড় পর্দায় প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিলেন দর্শক। বিশেষ করে সরকার রাজে তাঁর অভিনয় ফ্র্যাঞ্চাইজিতে আলাদা মাত্রা যোগ করেছিল, যা এখনও দর্শকদের মনে গেঁথে রয়েছে। শুধু তাই নয়, এই ছবিতে ফের অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনের জুটি ফিরতে পারে বলেও জল্পনা চলছিল। কিন্তু এখানেই বড় ধাক্কা ‘সরকার ৪’ আদৌ তৈরি হবে কি না, তা নিয়েও সন্দেহ তৈরি করেছেন রামগোপাল বর্মা। তাঁর ইঙ্গিত, আপাতত এই প্রজেক্টে কাজ করার কোনও পরিকল্পনা নেই।

পরিচালকের এই সিদ্ধান্তের পিছনে রয়েছে তাঁর সাম্প্রতিক ভাবনার পরিবর্তন। তিনি জানিয়েছেন, ‘ধুরন্ধর’ নিয়ে তাঁর অভিজ্ঞতা এবং চলচ্চিত্র নির্মাণের প্রতি দৃষ্টিভঙ্গিতে বদল এসেছে। এমনকি তিনি এটাও মনে করেন, এই ধরনের ছবি তৈরি করা তাঁর পক্ষে এখন আর সম্ভব নয়, এবং তিনি নিজেও তা করতে আগ্রহী নন। সব মিলিয়ে, ‘সরকার ৪’ নিয়ে যে উত্তেজনা তৈরি হয়েছিল, তা আপাতত অনেকটাই থমকে গেল। ঐশ্বর্য রাইয়ের কামব্যাক হোক বা বচ্চন জুটির প্রত্যাবর্তন সবটাই এখন অনিশ্চয়তার আবর্তে। বলিউডের এই বহুল প্রতীক্ষিত প্রজেক্ট আদৌ বাস্তবায়িত হবে কি না, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.