জেলা

রানাঘাটে , মাঝরাস্তায় গুলিবিদ্ধ নিরাপত্তারক্ষী ! গোটা ঘটনার তদন্তে পুলিশ

নদিয়ার রানাঘাটে চাঞ্চল্যকর ঘটনা ! গুলিবিদ্ধ অবস্থায় , রাস্তায় লুটিয়ে পড়লেন নিরাপত্তারক্ষী ! জানা গিয়েছে , ব্যাংকে যে গাড়ি টাকা সরবরাহ করে , তিনি ওই গাড়ির নিরাপত্তারক্ষী ছিলেন । এদিন তিনি ব্যাংকে টাকা জমা দিয়ে , যখন গাড়িতে উঠছিলেন তখনই গুলিবিদ্ধ হন বলে জানা গিয়েছে । এই ঘটনাকে ঘিরে , জোর শোরগোল ছড়িয়েছে এলাকায় ।

জানা গিয়েছে , গুলি লাগার পর , আশঙ্কাজনক অবস্থায় ওই নিরাপত্তারক্ষীকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । রানাঘাট পুলিশের তরফে , ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

কিন্তু কি করে হঠাৎ গুলি লাগলো ওই নিরাপত্তারক্ষীর ? কারা চালালো গুলি ? জানা গিয়েছে , নিরাপত্তারক্ষী মোশারফ হোসেন মন্ডল এদিন ব্যাংকে টাকা জমা দেওয়ার পর , নিজের গাড়িতে উঠছিলেন । তার নিজের সার্ভিস বন্দুকটি গাড়ির সিটেই রাখা ছিল । অসাবধানতাবশত , সেই বন্দুক থেকেই গুলি ছিটকে গিয়ে , পেটে লাগে ওই নিরাপত্তারক্ষীর । আর তাতেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই ব্যক্তি । তবুও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.