দীপাবলির উৎসবের আরো আলো ঝলমলে হয়ে উঠল তেলুগু সুপারস্টার চিরঞ্জীবীর পরিবার। তাঁর পরিবারে আবারও এলো খুশির জোয়ার। দ্বিতীয়বার বাবা হতে চলেছে তাঁর ছেলে অভিনেতা রাম চরণ। সেই খবর সোশ্যাল মিডিয়ায় আসতেই শুভেচ্ছা বার্তায় ভোরে ওঠে কমেন্ট বক্স।
বর্তমানে একের পর এক সিনেমার মাধ্যমে সাফল্যের চূড়ায় পৌঁছেছেন অভিনেতা রাম চরণ। তবে তিনি ২০১২ সালে উপাসনা কোনিডেলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এরপর ২০২৩-এ তাঁদের কোল আলো আসে এক ফুটফুটে কন্যা সন্তান। তবে এবার তাঁর দুই বছরের মাথায় ফের আনন্দের ঝড় এলো তাঁদের জীবনে। এই খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন স্বয়ং নায়ক নিজেই। এই খবর সামনে আসতেই উচ্ছ্বাসে ফেটে পরে নেটিজেনদের একাংশ।
এ প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেতা রাম চরণ লিখেছেন, ‘এবারের দীপাবলির উজ্জাপনের আনন্দ দ্বিগুণ, ভালোবাসা দ্বিগুণ ও আশীর্বাদ ও দ্বিগুণ’।







