Operation Sindoorদেশ

ভারতের প্রত্যাঘাতে কাঁপলো পাকিস্তানের একাধিক এয়ারবেস

ভারতের কড়া প্রত্যাঘাতে কেঁপে উঠল পাকিস্তানের অন্তত চারটি গুরুত্বপূর্ণ এয়ারবেস। সূত্র অনুযায়ী, রাওয়ালপিণ্ডির সংবেদনশীল নুর খান এয়ারবেস, সিন্ধ প্রদেশের সুক্কুর এয়ারবেস, চাকওয়ালের মুরিদ এবং শোরকোটের রফিকি এয়ারবেসে ক্ষয়ক্ষতি হয়েছে। ইসলামাবাদ ও লাহোরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পাক সরকার দাবি করেছে, ভারত ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে, যদিও তা এখনও অসমর্থিত।

প্রত্যাঘাতের অংশ হিসেবে পাক অধিকৃত কাশ্মীরের নীলম ভ্যালি ও শিয়ালকোটেও হামলা চালায় ভারতীয় সেনা। পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হরিয়ানার সিরসায় ধ্বংস করা হয়েছে বলেও জানা গেছে। বিস্ফোরণের শব্দ শোনা গেছে জম্মুর শ্রীনগর, আখনুর ও উধমপুরেও।

নুর খান এয়ারবেস ইসলামাবাদ থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে, পাকিস্তান সেনার সদর দফতরের কাছেই অবস্থিত। একে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির মধ্যে ধরা হয়। বর্তমানে পাকিস্তান তার এয়ারস্পেস সিভিল এবং কমার্শিয়াল ফ্লাইটের জন্য বন্ধ করেছে।

এর আগেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছিল, নিয়ন্ত্রণরেখা এবং আন্তর্জাতিক সীমান্ত বরাবর অন্তত ২৬টি জায়গায় ড্রোন দেখা গেছে। সশস্ত্র ড্রোনও ছিল বলে আশঙ্কা। ফিরোজপুরে একটি ড্রোনের হামলায় এক পরিবার আহত হয়। নিরাপত্তার কারণে এলাকা খালি করা হয়েছে।

আরও আপডেটের জন্য চোখ রাখুন আমাদের পোর্টালে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.