‘অপারেশন সিঁদুর’-এর পর কূটনৈতিক বার্তা, সংসদীয় বন্ধু গোষ্ঠীতে নেতৃত্বে Abhishek Banerjee
‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যের পর আন্তর্জাতিক মঞ্চে ভারতের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। লোকসভার স্পিকার Om Birla-র উদ্যোগে ৬০টিরও বেশি দেশের সঙ্গে গঠন করা হয়েছে সংসদীয় বন্ধু গোষ্ঠী। এই বিশেষ প্রতিনিধি দলে ফের জায়গা পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কেন্দ্রীয় মন্ত্রী Kiren Rijiju এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান, প্রধানমন্ত্রী Narendra Modi-র প্রস্তাবেই এই বন্ধু গোষ্ঠী গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর কথায়, এই পদক্ষেপ বিশ্বব্যাপী গণতান্ত্রিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
মোট ৬৪টি সংসদীয় বন্ধু গোষ্ঠী গঠন করা হয়েছে। প্রতিটি দলে বিজেপি ও বিরোধী—উভয় শিবিরের সাংসদেরাই রয়েছেন। তালিকা অনুযায়ী—
নিউজিল্যান্ড গ্রুপের নেতৃত্বে শমীক ভট্টাচার্য
আলজিরিয়া গ্রুপের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়
বুলগেরিয়ার দায়িত্বে কাকলি ঘোষদস্তিদ্বার
চিলি গ্রুপে রয়েছেন ডেরেক ওব্রায়েন
মেক্সিকোর দায়িত্বে কংগ্রেসের প্রমোদ তিওয়ারি
ইন্দোনেশিয়ার নেতৃত্বে একনাথ শিন্ডে
জাপানের দায়িত্বে অখিলেশ যাদব
ইতালির দায়িত্বে পি চিদম্বরম
আর্মেনিয়ার দায়িত্বে ধর্মেন্দ্র যাদব
এর আগে সন্ত্রাসবাদ নিয়ে ভারতের ‘জিরো-টলারেন্স’ নীতি বিশ্বমঞ্চে তুলে ধরতে সর্বদলীয় প্রতিনিধি দল বিভিন্ন দেশে গিয়েছিল। সেই দলে ছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আবারও আন্তর্জাতিক পরিসরে তৃণমূলের প্রতিনিধিত্ব করতে চলেছেন তিনি।
রাজনৈতিক মহলের মতে, এই উদ্যোগ একদিকে যেমন কূটনৈতিক সম্পর্ক মজবুত করবে, তেমনই বিভিন্ন দেশের সঙ্গে পার্লামেন্টারি সংযোগ আরও সুদৃঢ় করবে।







