বিনোদন

বাসন্তী থেকে উদ্ধার ব্যাগ ভর্তি বোমা

নিজস্ব সংবাদদাতা,দক্ষিন ২৪ পরগনা:গতকাল রাতে দক্ষিন ২৪ পরগনার বাসন্তী থানার অন্তর্গত কাঁঠালবেরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটে। ঘটনার জেরে খবর দেওয়া হয় পুলিশে । খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
শনিবার রাতের ওই বোমাবাজির ঘটনার পর আজ রবিবার আবার সকালে এলাকার একটি নির্মীয়মাণ বাড়ির ঝোপ থেকে উদ্ধার হয়েছে এক ব্যাগ তাজা বোমা । পুলিশের প্রাথমিক অনুমান ব্যাগে ৬ থেকে ৭ টি বোমা রয়েছে ।

আপাতত ব্যাগটিকে ঘিরে রেখেছে পুলিশ । কে বা কারা এই বোমা ভর্তি ব্যাগ এখানে রেখে গেল তা নিয়ে তদন্ত করছে পুলিশ । পাশাপাশি, শনিবার রাতে কে বা কারা এলাকায় বোমাবাজি করল সে বিষয়ে তদন্ত শুরু করছে বাসন্তী থানার পুলিশ ।

তবে এই ঘটনায় এলাকার সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই আতঙ্কিত । স্থানীয় বাসিন্দারা ভয়ে মুখ খুলতে চাইছেন না ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.